• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Headline
বাংলাদেশের রাজনৈতিক সংস্কার এবং উন্নয়নে বর্তমান সরকার এর ভবিষ্যৎ পরিকল্পনা! রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, চোর, মাদক কার্বারী, মাদক সেবী ও দুই জন কিশোরসহ -গ্রেফতার ০৯! হোটেল শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি! সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার! বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও এখনো ৪ ক্রু ৬ আরোহীর সন্ধানে মার্কিন কোস্ট গার্ড! জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মোঃ জাহিদুল হাসান! জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে! নরসিংদির রায়পুরা থেকে সন্ত্রাসী ভাড়া করে ব্রাহ্মণবাড়িয়াতে মারামারিঃ গুলি বিদ্ধ সহ আহত ১০! নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক! পুলিশের ৩ জন ডিআইজি ১২ জন অতিরিক্ত ডিআইজি ৯ জন পুলিশ সুপার সহ ২৪ জন শীর্ষ কর্মকর্তাকে বদলীর প্রজ্ঞাপন জারি!

নওগাঁয় বিবাহবিচ্ছেদের পর তরুণীর মৃত্যু: স্বামীর নির্যাতন ও ডিভোর্সের অভিযোগো দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবারের ও এলাকাবাসীর।

Reporter Name
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মোঃ রাফি হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁ সদর উপজেলার রজাকপুর (মণ্ডলগাড়া) এলাকায় বিবাহবিচ্ছেদের পর মেহের নেগার মোহনা (ছদ্মনাম নয়, প্রদত্ত নাম) নামে এক তরুণীর মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় মোহনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের অভিযোগ তুলে তার সাবেক স্বামী মোঃ রিয়াদ হাসানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
পরিবারের দাবি, ভালোবাসার সম্পর্কের একপর্যায়ে মোঃ রিয়াদ হাসান বিয়ের প্রস্তাব নিয়ে মোহনাদের বাড়িতে যান। পরে দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে বিয়ের কিছুদিনের মধ্যেই দাম্পত্য কলহ শুরু হয় এবং মোহনাকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন স্বজনরা।
পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার প্রায় পাঁচ থেকে ছয় দিন আগে রিয়াদ মোহনাকে তালাক দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন পিতৃহারা মোহনা। পরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন এবং গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন বলে পরিবারের দাবি।
ভুক্তভোগীর পরিবারের আরও অভিযোগ, বিষয়টি মীমাংসার জন্য তারা একাধিকবার রিয়াদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো ইতিবাচক সাড়া পাননি। তারা অভিযোগ করেন, এই ঘটনার পেছনে রিয়াদের আচরণ ও নির্যাতন দায়ী। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত রিয়াদ হাসানের বক্তব্য পাওয়া যায়নি।
নিহত মোহনার পরিচয়:মোছাঃ মেহের নেগার মোহনা, পিতা— মিরুল, মাতা— মোছাঃ মিতালী আক্তার, সাং- রজাকপুর (মণ্ডলগাড়া), নওগাঁ সদর, নওগাঁ।
অভিযুক্ত হিসেবে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে:মোঃ রিয়াদ হাসান, পিতা— মোঃ আবুল কালাম আজাদ, মাতা— মোছাঃ রোজিনা, সাং- সাহাপুর, নওগাঁ সদর, নওগাঁ।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, এই প্রতিবেদনে উল্লিখিত নির্যাতন ও অন্যান্য অভিযোগ ভুক্তভোগীর পরিবারের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত বা আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category