• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Headline
রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, চোর, মাদক কার্বারী, মাদক সেবী ও দুই জন কিশোরসহ -গ্রেফতার ০৯! হোটেল শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি! সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার! বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও এখনো ৪ ক্রু ৬ আরোহীর সন্ধানে মার্কিন কোস্ট গার্ড! জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মোঃ জাহিদুল হাসান! জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে! নরসিংদির রায়পুরা থেকে সন্ত্রাসী ভাড়া করে ব্রাহ্মণবাড়িয়াতে মারামারিঃ গুলি বিদ্ধ সহ আহত ১০! নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক! পুলিশের ৩ জন ডিআইজি ১২ জন অতিরিক্ত ডিআইজি ৯ জন পুলিশ সুপার সহ ২৪ জন শীর্ষ কর্মকর্তাকে বদলীর প্রজ্ঞাপন জারি! কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫!

পুলিশের ৩ জন ডিআইজি ১২ জন অতিরিক্ত ডিআইজি ৯ জন পুলিশ সুপার সহ ২৪ জন শীর্ষ কর্মকর্তাকে বদলীর প্রজ্ঞাপন জারি!

Reporter Name
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ডেক্স রিপোর্ট|জনতার দেশঃ
৪ অক্টোবর, রবিবার ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে পুলিশের ৩ জন উপমহাপরিদর্শক ডিআইজি ১২ জন অতিরিক্ত উপ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি)৯ জন পুলিশ সুপার এসপি পদমর্যাদার কর্মকর্তাগণকে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।
উপ মহাপরিদর্শক ডিআইজি পদমর্যাদার তিনজন কর্মকর্তা হলেন
১.
ডক্টর মোহাম্মদ আব্বাস উদ্দিন ভূঁইয়া স্পেশাল রেস্পন্স ইউনিট এস আর ইউ থেকে পুলিশ স্টাফ কলেজ।
২.মোহাম্মদ মাহমুদুর রহমান পুলিশের বিশেষ শাখা এস বি থেকে পুলিশ স্টাফ কলেজ।
৩.মোহাম্মদ হাসান বারী নূর অপরাধ তদন্ত বিভাগ সিআইডি থেকে মাস র*্যারিপড ট্রানজিট (এমআরটি মেট্রোরেল পুলিশ).
অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৪ কর্মকর্তা হলেন
৪.শাহ মমতাজুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে চট্টগ্রাম আরআরএফ (কমান্ডেন্ট)
৫.মিজানুর রহমান টিডিএস থেকে রংপুর পিটিসি
৬.মোহাম্মদ মোশারফ হোসেন, এসআরবি ( বিলুপ্ত rab)থেকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত ডিআইজি
বাকি কর্মকর্তাদের মধ্যে অনেকের সুপার নিউ মারারি হিসেবে পদোন্নতি পেয়েছিলেন এবং প্রজ্ঞাপন অনুযায়ী তাদেরকে রংপুর বরিশাল চট্টগ্রাম খুলনা মহানগর সিআইডি এবং পুলিশ অধিদপ্তরের বিভিন্ন ইউনিটে সমন্বিত ও পুনঃবিন্যাস করা হয়েছে।
অন্য এক প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার এটিএম মোশাররফ হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার, ডিএমপির উপ-পুলিশ কমিশনার সৈয়দ মোহাম্মদ ফরহাদকে গাজীপুর মহানগর পুলিশের উপপ পুলিশ কমিশনার, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার মাহবুবুল আলমকে সিআইডির বিশেষ পুলিশ সুপার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কোভিদ কে টুরিস্ট পুলিশে এবং পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার আশরাফুজ্জামানকে খুলনা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পিবিআই পুলিশ সুপার ইয়াসমিন খাতুনকে এসবি তে, পুলিশ সদর দপ্তরের এআইজি নিশাত অ্যাঞ্জেলা কে টুরিস্ট পুলিশে বরিশাল মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ ইমদাদ হোসেনকে এস আর ইউ এর পুলিশ সুপার, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার কবির আহমেদ কে খুলনা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার করা হয়েছে।
রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় এর পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন কে খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার, চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার শেখ শরিফুল ইসলামকে শেরপুর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান কে ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার, মোঃ সাইফুল্লাহ বিন আনোয়ারকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে।
এস আর ইউ এর পুলিশ সুপার শিরিন আক্তার জাহানকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ মনজুর আলম প্রামানিক কে টুরিস্ট পুলিশে, টিডিএস এর পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম কে সিআইডিতে, পুলিশ সুপার মোঃ রেজাউল মাসুদকে সাতক্ষীরা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট এবং সিআইডির পুলিশ সুপার মোঃ নজরুল ইসলামকে নীলফামারী ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ড করা হয়েছে। এ ছাড়া ৭২ জন শিক্ষা নবিস সরকারি পুলিশ সুপারকে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category