• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Headline
রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, চোর, মাদক কার্বারী, মাদক সেবী ও দুই জন কিশোরসহ -গ্রেফতার ০৯! হোটেল শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি! সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার! বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও এখনো ৪ ক্রু ৬ আরোহীর সন্ধানে মার্কিন কোস্ট গার্ড! জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মোঃ জাহিদুল হাসান! জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে! নরসিংদির রায়পুরা থেকে সন্ত্রাসী ভাড়া করে ব্রাহ্মণবাড়িয়াতে মারামারিঃ গুলি বিদ্ধ সহ আহত ১০! নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক! পুলিশের ৩ জন ডিআইজি ১২ জন অতিরিক্ত ডিআইজি ৯ জন পুলিশ সুপার সহ ২৪ জন শীর্ষ কর্মকর্তাকে বদলীর প্রজ্ঞাপন জারি! কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫!

কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫!

Reporter Name
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য, চুরি মামলার এক আসামি, মারামারি মামলার এক আসামি ও পুলিশ আইনের ৩৪ ধারায় দুইজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

রবিবার(৪ অক্টোবর) দাউদকান্দি থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও নির্দেশনায় পুলিশের পৃথক দল অভিযানগুলো চালায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-দাউদকান্দির চরচারিপাড়া এলাকার সাফায়েত মিয়ার ছেলে আল আমিন (৪৩), উত্তর নছরুদ্দিন প্রধান বাড়ির মোহাম্মদ মজিবুর রহমান প্রধানের ছেলে মোহাম্মদ রানা (৪৫), মারুকা ইউনিয়নের কাটারাপাড়া জারু মিয়া প্রধান বাড়ির মৃত আলী আহাম্মদের ছেলে মো. রিপন মিয়া (৩৮), তুজারভাঙ্গা পূর্বপাড়ার হাজী মো. দাদন মিয়ার ছেলে সাইদ হাসান বাবু (৩৮) এবং একই এলাকার খোকন মিয়ার ছেলে ইব্রাহিম হোসেন ওরফে হিমেল (২৩)।

পুলিশের তথ্য অনুযায়ী, আল আমিন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে, মোহাম্মদ রানা চুরি মামলার আসামি হিসেবে এবং মো. রিপন মিয়া নিয়মিত মারামারি মামলার আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন। অপর দুইজন সাইদ হাসান বাবু ও ইব্রাহিম হোসেন ওরফে হিমেলকে পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার পাঁচজনকে পৃথক মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category