ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে গুলিবিদ্ধ সহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
গত শনিবার রাতে উপজেলার পশ্চিম ইউনিয়নের চর লাপাং গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুজন হলেন ফুল মিয়া (৬০) ও উম্মে হানি (২২) আহত ফুল মিয়া চর লাপাং গ্রামের বাসিন্দা উম্মে হানি একই গ্রামের সুমন মিয়ার স্ত্রী। দুজনকে উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয় পরে অবস্থার অবনতি হলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে চর লাপাং গ্রামে একটি সড়ক নির্মাণের সময় গ্রামের অহিদ মিয়া বাধা দেন এ নিয়ে গ্রামবাসীর সঙ্গে তার বিরোধ চলে আসছিল সম্প্রতি সড়ক টির নির্মাণ কাজ সম্পন্ন হয় সড়কটি নির্মাণের পর গ্রামের মুসলিম মিয়া কৃষকদের জমিতে ভাড়ায় চাষ দেওয়ার জন্য একটি ট্রাক্টর কিনে আনেন ট্রাক্টর ভাড়া ব্যবসার একক আধিপত্য নষ্ট হওয়ায় মুসলিম মিয়ার উপর ওহিদ মিয়া ও তার ভাই ওবায়দুল মিয়া ক্ষুব্ধ হন। এ নিয়ে কয়েক দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
পুলিশ ও স্থানীয় মানুষের ভাষ্য এর জের ধরে গত শনিবার রাতে ওহিদ মিয়া নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জারচর গ্রাম থেকে ভাড়ায লোকজন এনে শহীদ মিয়ার নেতৃত্বে ওই লোকজন মুসলিম মিয়ার লোকজনের ওপর হামলা চালান পরে উভয়পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষের সময় গুলি চালালে মুসলিম মিয়ার পক্ষের ফুল মিয়া উম্মেহানি নামে দুজন গুলি বিদ্ধ হয় এবং এ ঘটনায় আরো আটজন আহত হন।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রোকসানা খাতুন প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ডান হাতে গুলি বিদ্ধ দুজন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন পরে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়
এদিকে সংঘর্ষের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও মুঠো ফোন বন্ধ থাকায় শহীদ মিয়া ও মোসলেম মিয়ার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরশেদুল আলম চৌধুরী বলেন, দুই পক্ষের মধ্যে পূর্ব থেকে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল গ্রামের একটি রাস্তা নিয়ে বিরোধ আরো তীব্র হয়।
ওসি মোরশেদুল আলম আরো বলেন, এক পক্ষে নরসিংদীর রায়পুরার মির্জারচর থেকে লোকজন ভাড়া এনে হামলা চালায় পরে সংঘর্ষে গোলাগুলির ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন।এলাকায় সংঘাত এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই থানায় কোন অভিযোগ দায়ের করেনি বলে তিনি জানান।
ছবিঃ প্রতীকি দৃশ্য।