• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
Headline
রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, চোর, মাদক কার্বারী, মাদক সেবী ও দুই জন কিশোরসহ -গ্রেফতার ০৯! হোটেল শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি! সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার! বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও এখনো ৪ ক্রু ৬ আরোহীর সন্ধানে মার্কিন কোস্ট গার্ড! জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মোঃ জাহিদুল হাসান! জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে! নরসিংদির রায়পুরা থেকে সন্ত্রাসী ভাড়া করে ব্রাহ্মণবাড়িয়াতে মারামারিঃ গুলি বিদ্ধ সহ আহত ১০! নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক! পুলিশের ৩ জন ডিআইজি ১২ জন অতিরিক্ত ডিআইজি ৯ জন পুলিশ সুপার সহ ২৪ জন শীর্ষ কর্মকর্তাকে বদলীর প্রজ্ঞাপন জারি! কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫!

বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও এখনো ৪ ক্রু ৬ আরোহীর সন্ধানে মার্কিন কোস্ট গার্ড!

Reporter Name
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক|জনতার দেশঃ
বারমুডা থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার করেছে মার্কিন কোস্টগার্ড।
গত শনিবার ভোরে ম্যাসাচুসেটস এর নানটকেট দ্বীপের কাছে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তবে ধ্বংসাবশেষের সন্ধান মিললেও তার স্বজন এবং চার পাইলট সহ ছয় আরোহীর এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গালফস্ট্রিম জি ১০০ মডেলের মেডিকেল বিমানটিতে এক রোগী ও তার স্বজন ছিলেন। বিমানটিতে ৪ ক্রু ছিলেন তারা সবাই কানাডার নাগরিক।
ফ্লাইট সংক্রান্ত তথ্য অনুযায়ী শনিবার দিবাগত রাত ১টার দিকে বিমানটির পক্ষ থেকে বৈদ্যুতিক ত্রুটির কথা জানানো হয়। এর পর পরই পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। বিমানের ট্র্যাকিং ডাটা নিশ্চিত করেছে মাত্র তিন মিনিটের মধ্যে বিমানটি কয়েক হাজার ফুট নিচে নেমে যায় এবং রাডারের সঙ্গে পুরাপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বিমানটি নিখোঁজ হওয়ার ঠিক আগে ট্রাফিক কন্ট্রোলাররা পাইলটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।তারা জানতে চেয়েছিলেন বিমানটিতে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হচ্ছে কী,না? তবে পাইলটের কাছ থেকে এ বিষয়ে কোন স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।

মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, নিখোঁজ হওয়ার পর প্রথম২৭ ঘন্টায় প্রায় ৬৪৪ বর্গমাইল এলাকায় তল্লাশি চালানো হয়েছে।তল্লাশি চালিয়ে ধ্বংসাবশা উদ্ধারের পরও ছয় আরোহীর সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনাটিতে উদ্বেগ প্রকাশ করে বারমুডার প্রধানমন্ত্রী ডেভিড বার্ট নিখোঁজদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি ছয় আরোহী কে নিরাপদে ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
তথ্যসূত্রঃ
# দ্যা গার্ডিয়ান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category