• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
Headline
বাংলাদেশের রাজনৈতিক সংস্কার এবং উন্নয়নে বর্তমান সরকার এর ভবিষ্যৎ পরিকল্পনা! রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, চোর, মাদক কার্বারী, মাদক সেবী ও দুই জন কিশোরসহ -গ্রেফতার ০৯! হোটেল শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি! সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার! বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও এখনো ৪ ক্রু ৬ আরোহীর সন্ধানে মার্কিন কোস্ট গার্ড! জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মোঃ জাহিদুল হাসান! জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে! নরসিংদির রায়পুরা থেকে সন্ত্রাসী ভাড়া করে ব্রাহ্মণবাড়িয়াতে মারামারিঃ গুলি বিদ্ধ সহ আহত ১০! নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক! পুলিশের ৩ জন ডিআইজি ১২ জন অতিরিক্ত ডিআইজি ৯ জন পুলিশ সুপার সহ ২৪ জন শীর্ষ কর্মকর্তাকে বদলীর প্রজ্ঞাপন জারি!

ট্রাম্পের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলীঃ সেনা পাঠিয়ে নতুন করে ইরান যুদ্ধে জড়াতে চাইনা— ‘লি জে মিউং’ প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়া!

Reporter Name
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক | জনতার দেশঃ
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিতে দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এইন আহ্বান কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনভাবেই মধ্যপ্রাচ্যে সেনা মোতায়নের মাধ্যমে তার দেশ এই যুদ্ধে জড়াবে না।
গতকাল শুক্রবার,১৮ সেপ্টেম্বর  এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট লি বলেন, এমন কোন সেনা মোতায়েন করা হবে না যার মাধ্যমে আমরা যুদ্ধে জড়িয়ে পড়বো। এ বিষয়ে আমি খুব স্পষ্ট করে বলতে পারি। এই উদ্দেশ্যে কোন সামরিক সরঞ্জামও আমরা মোতায়ন করবো না।
তবে লি বলেন, মধ্যপ্রাচ্যে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়া আরও বড় ভূমিকা রাখবে কি,না তা পর্যালোচনা করা হচ্ছে। জলদস্যু দমন অভিযানের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার নৌ বাহিনী একটি ইউনিট সোমালিয়ার সমুদ্র উপকূলের কাছে মোতায়ন করেছে ।
লি বলেন ‘বাণিজ্যিক জাহাজ ও অপরিশোধিত তেল পরিবহন এবং নাগরিকদের নিরাপত্তায় অন্য দেশগুলো যেভাবে ন্যূনতম ভূমিকা রাখছে আমাদেরও তেমন কিছু করা প্রয়োজন -এটি পরিষ্কার। ‘

তবে ইরান যুদ্ধে দক্ষিণ কোরিয়ার সমর্থন যথেষ্ট নয় বলে সমালোচনা করে আসছেন ট্রাম্প। এছাড়া চলতি গ্রীষ্মে দুই দেশের সামরিক বাহিনীর বড় যৌথ মহড়া কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দক্ষিণ কোরিয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, আগামী কয়েক মাসের মধ্যে উত্তর কুরিয়ার প্রেসিডেন্ট  কিম জং-উনের মধ্যে বৈঠক হতে পারে। তবে এজন্য অনেক বিষয়ের সঠিক সমন্বয় প্রয়োজন।
লি বলেন, একটি বিষয় পরিষ্কার প্রেসিডেন্ট ট্রাম আলোচনা করতে চান এবং আমিও চাই, তিনি তা করুন। উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপের সুযোগ তৈরি করতে আমরা সমন্বয় করে যাচ্ছি।’
ট্রাম্পের বারবার বৈঠকের আহ্বান নিয়ে এখন পর্যন্ত উত্তর কোরিয়ার গণমাধ্যমগুলোতে তেমন কোন প্রতিক্রিয়া দেখা যায়নি । ‘দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, কিম জং উন এর  সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্প  তার সহযোগীদের ওপর চাপ দিচ্ছেন।
সূত্রঃ
#ওয়াল স্ট্রীট জার্নাল
#বিবিসি
#রয়টার্স

ছবি: সংগৃহিত।

ইনসেটে : লি জে মিউং,প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category