আন্তর্জাতিক ডেস্ক |জনতার দেশ:
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল-আহসা এলাকায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে একই পরিবারের ৭ সদস্য রয়েছেন।
সৌদি গণমাধ্যম ‘আল-আরাবিয়া’ ‘আল -রিয়াদ’ এর প্রতিবেদনে বলা হয়েছে নিহত ৭ জন একই গাড়িতে ছিলেন। তাদের মধ্যেস্বামী-স্ত্রী তিন ছেলে ও দুই মেয়ে রয়েছেন। অন্য গাড়িতে থাকা ২ তরুণুও দুর্ঘটনায় নিহত হয়েছেন।
সৌদি পূর্বাঞ্চলীয় ট্রাফিক বিভাগ জানিয়েছে,একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে সিভিল ডিফেন্স, সৌদি রেড ক্রিসেন্ট এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার কাজ চালান। গাড়ির ভেতরে আটকে পড়া লোকদের উদ্ধারে কাজ করেন তারা।
আল-আহসা ও পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকার মধ্যে সংযোগকারী ‘আল-উকাইর’ও ‘আল- উয়ুন’এর সংযোগ স্হলে এই দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
২০২৫ সালের ট্রাফিক নিরাপত্তা সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে দেশটিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ৬০% এরও বেশি কমেছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে,দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে দূরত্ব বজায় না রাখা ২৯ দশমিক ২ শতাংশ এবং হঠাৎ দিক পরিবর্তন ২৭.৯ শতাংশ।
সড়ক অবকাঠামুর উন্নয়ন ট্রাফিক নজরদারি প্রযুক্তির ব্যবহার বাড়ানো, এবং দ্রুত জরুরি সেবার ব্যবস্থা, দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
তবে আল- আহসার। এই দুর্ঘটনা দেশটির সড়কে এখনো বিদ্যমান ঝুকির বিষয়টি সামনে এসেছে। নিহতদের পরিচয় এবং কেন গাড়ি দুটি হঠাৎ দিক পরিবর্তন করেছিল সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ।
তথ্যসূত্র:
# সৌদি সংবাদ মাধ্যম আল-আরাবিয়া
#আল-রিয়াদ
# বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত সংবাদ
ছবিঃ সংগৃহিত।