• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Headline
রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, চোর, মাদক কার্বারী, মাদক সেবী ও দুই জন কিশোরসহ -গ্রেফতার ০৯! হোটেল শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি! সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার! বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও এখনো ৪ ক্রু ৬ আরোহীর সন্ধানে মার্কিন কোস্ট গার্ড! জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মোঃ জাহিদুল হাসান! জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে! নরসিংদির রায়পুরা থেকে সন্ত্রাসী ভাড়া করে ব্রাহ্মণবাড়িয়াতে মারামারিঃ গুলি বিদ্ধ সহ আহত ১০! নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক! পুলিশের ৩ জন ডিআইজি ১২ জন অতিরিক্ত ডিআইজি ৯ জন পুলিশ সুপার সহ ২৪ জন শীর্ষ কর্মকর্তাকে বদলীর প্রজ্ঞাপন জারি! কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫!

হোটেল শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি!

Reporter Name
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জে হোটেল, মিষ্টি ও বেকারি খাতের শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান এবং সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সবুজের স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়।
মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান বাধ্যতামূলক হলেও স্থানীয় হোটেলগুলোতে দীর্ঘদিন ধরে এসব বিধান যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। একই সঙ্গে নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত কাজের জন্য আইন অনুযায়ী ওভারটাইম মজুরি দেওয়ার বিধান থাকলেও অনেক শ্রমিককে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হচ্ছে। স্মারকলিপিতে আরও বলা হয়, দীর্ঘ আন্দোলনের পর ২০২৫ সালের ৫ মে হোটেল ও রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। গেজেট অনুযায়ী তা কার্যকর হওয়ার কথা থাকলেও চাঁপাইনবাবগঞ্জে এখনো তা বাস্তবায়ন হয়নি বলে শ্রমিক নেতারা অভিযোগ করেন।
শ্রমিক নেতাদের অভিযোগ, শ্রমিকদের আইনগত অধিকার নিশ্চিত করতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে একাধিকবার আবেদন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরিদর্শনের নামে অনিয়মেরও অভিযোগ তোলেন তারা। মানববন্ধন থেকে শ্রমিক নেতারা অবিলম্বে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট পরিদর্শন অধিদপ্তরের সমন্বয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন এবং যৌথ পরিদর্শন টিম গঠনের দাবি জানান। একই সঙ্গে শ্রম আইন ও সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরির গেজেট দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা। মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. দুরুল, সহ-সভাপতি মো. সোহেল রানা ও মো. খোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল হক, দপ্তর সম্পাদক মো. আমিরুল ইসলাম, সদস্য মো. জিয়াউল হক ও মো. নেওয়াজ শরিফসহ নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category