• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
ইউরোপীয় সুইডেন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান! নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত! আল্লাহর কাছে বিচার দিলাম…’ ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, নিঃস্ব বৃদ্ধ কৃষকের কান্না! বাংলাদেশের রাজনৈতিক সংস্কার এবং উন্নয়নে বর্তমান সরকার এর ভবিষ্যৎ পরিকল্পনা! রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, চোর, মাদক কার্বারী, মাদক সেবী ও দুই জন কিশোরসহ -গ্রেফতার ০৯! হোটেল শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি! সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার! বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও এখনো ৪ ক্রু ৬ আরোহীর সন্ধানে মার্কিন কোস্ট গার্ড! জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মোঃ জাহিদুল হাসান! জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে!

বাংলাদেশের রাজনৈতিক সংস্কার এবং উন্নয়নে বর্তমান সরকার এর ভবিষ্যৎ পরিকল্পনা!

Reporter Name
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মো: মাহবুবুর রহমান খানঃ

২০২৪ সালের গণঅভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকারের ২০২৬ সালের সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বর্তমানে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব রয়েছে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি নিচে তুলে ধরা হলো।
*সরকারের দায়িত্ব ও রাজনৈতিক গতিপ্রবাহ*
নেতৃত্ব ও প্রশাসনঃ

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর বিএনপি জবাবদিহিমূলক ও জনগণ কেন্দ্রিকরাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিচ্ছে। তবে দীর্ঘদিনের রাজনৈতিক সংকট ও প্রশাসনিক দুর্বলতা রাতারাতি কাটিয়ে ওঠা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
দলীয় অভ্যন্তরীণ শৃঙ্খলাঃ সম্প্রতি দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে সংরক্ষিত নারী সংসদ সদস্যের পদত্যাগ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি সহ কয়েকটি কমিটি বিলুপ্ত করার মতো সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইন শৃঙ্খলা ও নিরাপত্তাঃ

বিগত রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন স্থানে চাঁদাবাজি দখল বা সন্ত্রাসের অভিযোগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও উদ্বেগ রয়েছে। সরকার ও রাজনৈতিক দলগুলোকে এসব নিয়ন্ত্রণে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে।
মূল রাজনৈতিক দলগুলোর পাশাপাশি অন্যান্য উদীয়মান রাজনৈতিক দল ও জোটগুলোও তাদের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে মাঠ পর্যায়ে তৎপরতা চালাচ্ছে।

*আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনীতি*

পররাষ্ট্রনীতিঃ

আন্তর্জাতিক অঙ্গনে ভূ রাজনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বর্তমান সরকার ও দলগুলো সতর্ক ও তৎপর রয়েছে। আঞ্চলিক ও বৈশ্বিক নানা ইস্যুতে যোগাযোগ অব্যাহত রয়েছে।
বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার ও এজেন্ডা
প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকার আগামী পাঁচ বছরের জন্য একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সম্প্রতি বে অফ বেঙ্গল কনভার্সেশন ২০২৬ সম্মেলনে সরকারের পক্ষ থেকে তাদের দীর্ঘ মেয়াদি পরিকল্পনাগুলো জনসমক্ষে প্রকাশিত হয়েছে।

শিক্ষা ও সামাজিক নিরাপত্তাঃ

স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের বিনামূল্যে শিক্ষা, প্রথম শ্রেণী থেকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, স্কুল ব্যাগ, মিড ডে মিল ও উপবৃত্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া বাস্তবমুখী ও আনন্দ ময় শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষাক্রমে পরিবর্তন আনা হচ্ছে।
তৃণমূল স্বাস্থ্যসেবাঃ
গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পরামর্শ এবং রেফারেল সেবা জোরদার করা হচ্ছে বিশেষ মনোযোগ দেওয়া হচ্ছে মা ও শিশু স্বাস্থ্যের উপর
প্রশাসনিক ও মানবাধিকার সংস্কারঃ
পূর্ববর্তী সরকারের আমলের গুমের ঘটনা প্রতিরোধে এবং বিচার নিশ্চিত করতে নতুন কেবিনেট ‘Enforced Disappearance Prevention & Redress Act’অনুমোদন করেছে। এছাড়া বিতর্কিত Elite Force Rapid Action Battalion (Rab)বিলুপ্ত করার পরিকল্পনা ইতোমধ্যে বাস্তবায়ন করেছে।
শ্রমিকদের মজুরি বোর্ড গঠনঃ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে।
বর্তমান অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ও চ্যালেঞ্জঃ
নতুন সরকার দায়িত্ব নিলেও দেশের ভেতরে বেশ কিছু রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে।
আইনশৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক দুর্বলতাঃ বিগত রাজনৈতিক অস্থিরতার ধাক্কা কাটিয়ে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংস্থায় এখনো পেশী শক্তির প্রদর্শন এবং জোরপূর্বক কোথা থেকে চেষ্টা নিয়ে সুশীল সমাজ যেমন টিআইবি উদ্বেগ প্রকাশ করছে। রাজনৈতিক পরিচয় যেন কোন অপরাধের সুরক্ষাকবচ না হয়, তা নিশ্চিত করা সরকারের জন্য একটি বড় পরীক্ষা।
স্থানীয় নির্বাচনঃ

আগামী নভেম্বর মাস থেকে দেশজুড়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।
অর্থনীতির পুনরুদ্ধারঃউচ্চমূল্যস্ফীতি প্রায় ১০.৮৭ শতাংশ এবং ব্যাংকিং খাতের খেলাপি ঋণের বোঝা নতুন সরকারের জন্য বড় বড় চ্যালেঞ্জ। তবে বিশ্ব ব্যাংক আইএমএফ ওই এডিবির মতো বৈশ্বিক ঋণদাতা সংস্থাগুলো থেকে প্রাপ্ত ৫.৬৫ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়ে অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা চলছে।

কূটনৈতিক সম্পর্কঃ

ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্মূল্যায়ন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান ও প্রত্যর্পণ প্রক্রিয়া নিয়ে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন ও কূটনৈতিক যোগাযোগ অব্যাহত আছে। একই সাথে রোহিঙ্গা সংকট নিরসন ও মিয়ানমার সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও ভূ- রাজনৈতিক আলোচনা চলছে।

বি.দ্র.

প্রতিবেদক–

সম্পাদক – প্রকাশক,দৈনিক জনতার দেশ।

Reference:

# International Crisis Group

#BTI 2026

#Wikipedia

#Bangladesh Sangbad Sangstha(BSS)

#Daily Bonik Barta

# Daily Prothom Alo

ছবিঃ

# সংগৃহিত।

নোটঃ ‘বে অব বেঙ্গল’কনভারসেশনে বক্তব্যরত প্রধানমন্ত্রী তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category