• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Headline
বাউফলে ৬৪ পূজামণ্ডপে ৩৮,৪০০ কেজি  চাল বরাদ্দের উদ্বোধন! ইউরোপীয় সুইডেন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান! নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত! আল্লাহর কাছে বিচার দিলাম…’ ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, নিঃস্ব বৃদ্ধ কৃষকের কান্না! বাংলাদেশের রাজনৈতিক সংস্কার এবং উন্নয়নে বর্তমান সরকার এর ভবিষ্যৎ পরিকল্পনা! রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, চোর, মাদক কার্বারী, মাদক সেবী ও দুই জন কিশোরসহ -গ্রেফতার ০৯! হোটেল শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি! সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার! বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও এখনো ৪ ক্রু ৬ আরোহীর সন্ধানে মার্কিন কোস্ট গার্ড! জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মোঃ জাহিদুল হাসান!

আল্লাহর কাছে বিচার দিলাম…’ ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, নিঃস্ব বৃদ্ধ কৃষকের কান্না!

Reporter Name
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

“তিন মাস ধরে তিল তিল করে গাছগুলো বড় করছি। ভাবছিলাম লাউ বিক্রি করে পোলাপান নিয়া দু’বেলা ডাল-ভাত খাইয়া বাঁচুম। কিন্তু কে বা কারা আমার সব শেষ কইরা দিল! আমি কার কি ক্ষতি করছিলাম? আল্লাহর দরবারে বিচার দেওয়া ছাড়া আমার আর কিচ্ছু করার নাই…।” ​কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন ৬৫ বছরের বৃদ্ধ কৃষক মোশাররফ । বয়সের ভারে ন্যুব্জ আর অভাবের তাড়নায় ক্লান্ত এই মানুষটির চোখের জল এখন এলাকার বিবেকবান মানুষের হৃদয়েও রক্তক্ষরণ ঘটাচ্ছে। ​নেত্রকোনার এক জনপদে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনাটি স্থানীয়দের গভীরভাবে নাড়া দিয়েছে। ভুক্তভোগী মোশাররফ, রায় দুম রুহী গ্রামের মিয়া হোসেনের ছেলে এবং নেত্রকোনা সদর ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। হতদরিদ্র এই মানুষটির নিজের এক টুকরো জমিও নেই। অন্যের করুণা আর নিজের হাড়ভাঙা পরিশ্রমে কোনোমতে সংসার চলে তার। অন্যের জমি বর্গা নিয়ে এবার ১১ কাঠা জমিতে করেছিলেন দেশি লাউয়ের চাষ। ​দিনরাত এক করে টানা তিন মাস ধরে খেতের পরিচর্যা করেছিলেন তিনি। গাছে গাছে যখন লাউ ধরতে শুরু করেছে এবং সপ্নগুলো একটু একটু করে ডালপালা মেলছিল, ঠিক তখনই নেমে আসে এই নির্মম আঘাত। রাতের আঁধারে দুর্বৃত্তরা তার সেই সবুজ খেতের সমস্ত গাছ ও ফসল পরিকল্পিতভাবে নষ্ট করে দেয়। সকালে ঘুম থেকে উঠে নিজের চোখের সামনে ফসলের এমন সর্বনাশ দেখে মূর্ছা যান বৃদ্ধ মোশাররফ।
​খবর নিয়ে জানা যায়, বৃদ্ধ মোশাররফ, তার স্ত্রী এবং পাঁচ ছেলেসহ মোট সাত সদস্যের সংসার। এই লাউ খেতই ছিল তাদের একমাত্র স্বপ্ন ও বেঁচে থাকার বড় ভরসা। কিন্তু চরম শত্রুতার শিকার হয়ে এখন তিনি ও তার পরিবার পুরোপুরি দিশেহারা। বয়সের শেষ প্রান্তে এসে এমন নিষ্ঠুর আঘাত পুরো পরিবারটিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।
​এলাকার সাধারণ মানুষ ও সচেতন মহল এই অমানবিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। কে বা কারা এমন হিংস্র মানসিকতা নিয়ে একজন হতদরিদ্র কৃষকের পেটে লাথি মারল, তা ভেবে কুলকিনারা পাচ্ছে না কেউ।
​সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়া বৃদ্ধ মোশাররফ ও তার পরিবারকে বাঁচাতে এবং এই নির্মম ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। সেই সঙ্গে, সরকারের সংশ্লিষ্ট মহল ও হৃদয়বান মানুষের কাছে হতদরিদ্র এই কৃষকের পরিবারটির পাশে দাঁড়ানোর এবং দ্রুত ক্ষতিপূরণের আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category