• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
Headline
বাউফলে ৬৪ পূজামণ্ডপে ৩৮,৪০০ কেজি  চাল বরাদ্দের উদ্বোধন! ইউরোপীয় সুইডেন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান! নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য ব়্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত! আল্লাহর কাছে বিচার দিলাম…’ ১১ কাঠা জমির লাউ খেত নিমিষেই শেষ, নিঃস্ব বৃদ্ধ কৃষকের কান্না! বাংলাদেশের রাজনৈতিক সংস্কার এবং উন্নয়নে বর্তমান সরকার এর ভবিষ্যৎ পরিকল্পনা! রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, চোর, মাদক কার্বারী, মাদক সেবী ও দুই জন কিশোরসহ -গ্রেফতার ০৯! হোটেল শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি! সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার! বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও এখনো ৪ ক্রু ৬ আরোহীর সন্ধানে মার্কিন কোস্ট গার্ড! জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মোঃ জাহিদুল হাসান!

ইউরোপীয় সুইডেন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান!

Reporter Name
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

 

 

স্টাফ রিপোর্টার/মনিরুল ইসলাম আকন্দ:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা বনপাড়ার বাসিন্দা আবুল হাশেম খান ও নূরে জা তালুকদারের ছেলে মোঃ আনোয়ার হোসেন খান সুইডেন বিএনপির নরল্যান্ডের উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তিনি পারিবারিকভাবেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে ও প্রবাস জীবনে রাজনৈতিকভাবে সক্রিয় ভূমিকা পালন করেছেন। তার দাদা মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ভূইয়া যার হাত ধরেই কেন্দুয়া উপজেলা বিএনপির যাত্রা শুরু হয়েছিল।

রবিবার (৪ অক্টোবর) ইউরোপিয়ান সুইডেন শাখা বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে নরল্যান্ডের উত্তর শাখা সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন প্রবাসী মোঃ আনোয়ার হোসেন খান। তিনি দীর্ঘদিন ধরে ইউরোপের সুইডেনে Norwegian Airlines কোম্পানিতে কর্মরত রয়েছেন।

সুইডেন শাখা বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান কাননের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

প্রবাসে থেকেও রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকে আনোয়ার হোসেন খানের এ অর্জনে নেত্রকোনা তথা কেন্দুয়া উপজেলার নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন।
তাঁর এ সাফল্য প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category