• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Headline
রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ডেভিল, চোর, মাদক কার্বারী, মাদক সেবী ও দুই জন কিশোরসহ -গ্রেফতার ০৯! হোটেল শ্রমিকদের ন্যায্য মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসককে স্মারকলিপি! সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ জন গ্রেপ্তার! বারমুডা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া এয়ার অ্যাম্বুলেন্সের ধ্বংসাবশেষ উদ্ধার হলেও এখনো ৪ ক্রু ৬ আরোহীর সন্ধানে মার্কিন কোস্ট গার্ড! জামালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও সদর থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মোঃ জাহিদুল হাসান! জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে! নরসিংদির রায়পুরা থেকে সন্ত্রাসী ভাড়া করে ব্রাহ্মণবাড়িয়াতে মারামারিঃ গুলি বিদ্ধ সহ আহত ১০! নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক! পুলিশের ৩ জন ডিআইজি ১২ জন অতিরিক্ত ডিআইজি ৯ জন পুলিশ সুপার সহ ২৪ জন শীর্ষ কর্মকর্তাকে বদলীর প্রজ্ঞাপন জারি! কুমিল্লা দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৫!

উখিয়া,কক্সবাজার থেকে তিন কোটি ষাট লক্ষ টাকা মূল্যের ১,২০,০০০ পিস ইয়াবা আটক করেছে: ৬৪ বিজিবি।

Reporter Name
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

মোহাম্মদ হোসেন,জেলা প্রতিনিধি| কক্সবাজার :

গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন দক্ষিণ রহমতের বিল গ্রামের মোঃ আনোয়ার আলী এর ছেলে মোঃ মনজুর আলী (৪০)।

আজ বুধবার উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৮ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ২২৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপি’র বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ রহমতের বিল নামক স্থান দিয়ে নদী পথে মায়ানমার হতে ০১ জন ব্যক্তিকে বস্তা মাথায় করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ মনে হয়। বিজিবি’র টহল দল মোঃ মনজুর আলী (৪০), পিতা-মোঃ আনোয়ার আলী, মাতা-জোহরা খাতুন, গ্রাম-দক্ষিন রহমতের বিল, ডাকঘর-বালুখালী, থানা-উখিয়া ও জেলা-কক্সবাজারকে চ্যালেঞ্জ করলে সে নদীপথে দৌড়িয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি সদস্যরা আটক করে। পরবর্তীতে তাকে তল্লাশী চালিয়ে তার মাথায় থাকা বস্তার মধ্যে খাকী রঙ্গের প্যাকেটের ভিতর নীল রঙ্গের ১২ কার্ট অর্থাৎ ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত ইয়াবা মায়ানমার সীমান্ত হতে ক্রয় করতঃ অধিক দামে বিক্রয়ের উদ্দেশ্য বহন করছিল বলে স্বীকার করে।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category