ডেস্ক রিপোর্ট |জনতার দেশ :
আজ ১৫ আগস্ট ২০২৬ তারিখে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ কিছু খবরের মধ্যে রয়েছে চট্টগ্রামে সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে প্রান হানি, জ্বালানি ও গ্যাস সংকট নিয়ে নানা প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ি নজরদারি।
*বিস্তারিত সংবাদ*
সীতাকুন্ডে দুর্ঘটনাঃ চট্টগ্রামে সীতাকুণ্ড জাহাজ শিল্প এলাকায় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে।
জ্বালানি ও গ্যাস সংকটঃ
জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের সিএনজি স্টেশন ও বাসাবাড়িতে গ্যাস সরবরাহ মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। চট্টগ্রামে গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজির চালকেরা টানা পাঁচ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ’ছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট ও হবিগঞ্জ অঞ্চলেও গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষ ও পরিবহন চালকদের তীব্র ভোগান্তির শিকার হতে হচ্ছ।হবিগঞ্জ ও সিলেটে গ্যাস সংকটের প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়েছে। তবে সামিট গ্রুপের সরবরাহ কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানা গেছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতিঃ
১৫ আগস্টের রাজনৈতিক পরিস্থিতি মাথায় রেখে রাজধানী সহ সারা দেশে আইন-শৃঙ্খলার রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্হানে রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীদের আটক এর খবর পাওয়া যাচ্ছে।
আজ ১৫ আগস্ট কে কেন্দ্র করে রাজধানী ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)সর্বোচ্চ নিরাপত্তা বলয় তৈরি করেছে। ডিএমপির নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় ৫৫৯ জনকে গ্রেফতার করে এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। যে কোন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে।
বর্তমান বাজার মূল্যঃ
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মাছ-মাংস ও ডিমের দাম বাড়ায় কষ্ট আরো বেড়েছে ।
দেশের বাণিজ্য ও অর্থনীতিঃ
দেশের বাণিজ্য ঘাটতির রেকর্ড উচ্চতায় । সর্বশেষ অর্থনৈতিক ডেটা অনুযায়ী বাংলাদেশের বাণিজ্য ঘাটতি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ ২৭ পয়েন্ট ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা দেশের আমদানি নির্ভর অর্থনীতির জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
সুগন্ধি চাল রপ্তানিতে কড়াকড়িঃ
বর্তমান দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং রপ্তানি বাজার নিশ্চিত করতে চিনিগুড়া ও কাটারি ভোগ সহ বিভিন্ন সুগন্ধি চাল রপ্তানি কারকদের আগামী তিন দিনের মধ্যে বিস্তারিত তথ্য জানানোর নির্দেশ দিয়েছে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়।
*আন্তর্জাতিক আপডেট*
বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেল প্রতি কিছুটা বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানে তালেবান সরকারের ক্ষমতা দখলের ৫ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি চলছে।
কানাডায় স্টাডি পারমিটের আবেদন রাশ:২০২৬ সালের প্রথম ৪ মাসের হিসাব অনুযায়ী বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে কানাডায় স্টাডি পারমিটের আবেদন আগের বছরের চেয়ে ৪৩% কমে গেছে। তবে এর মাঝে স্টাডি পারমিট অনুমোদনের সামগ্রিক হাড় ৯%বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩৫ শতাংশে দাঁড়িয়েছে।
*Reference*
#Dhaka Tribune.
# Daily Prothom Alo.
# Daily Jugantor.
# Bangladesh News 24.com
#Daily Ittefaq.
News collected by
Md.Mahbubur Rahman Khan
Editor &publisher
Daily janotardesh ( An online News portal).