শুক্রবার, 20 নভেম্বর 2026 · 23:49
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ! · বিশ্ব বরেণ্য রুশ কবি ও ঔপন্যাসিক "লিও টলস্টয়" এবং তাঁর সাহিত্য কর্ম! · কোরআন-হাদিসের আলোকে বয়োজ্যেষ্ঠদের সম্মান ও জনপরিসরে স্থান করে দেওয়ার শিক্ষা ! · ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার! · পর্যটন ও এভিয়েশন খাতে অবদানের স্বীকৃতি: ‘ইনফ্লুয়েন্সার অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ পেল ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’! · গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ! · নারী ও মেয়েদের ক্যান্সার প্রতিরোধে জোর জোবাইদা রহমানের, রেডিওথেরাপি বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর ! · ১২ দিনে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ যানবাহনে আগুন, গ্রেপ্তার ৬৩: পুলিশ সদর দপ্তর!
আইন-আদালত

সন্ত্রাসবিরোধী আইনের মামলা: সাবেক এমপি দোলন ও সাবেক সচিব মিজানুরের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ!

সন্ত্রাসবিরোধী আইনের মামলা: সাবেক এমপি দোলন ও সাবেক সচিব মিজানুরের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সরকারবিরোধী তৎপরতায় অর্থ ও অস্ত্র সরবরাহের অভিযোগে সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন ও সাবেক সচিব মো. মিজানুর রহমানসহ তিনজনকে ১০ দিন করে রিমান্ডে নিতে চায় পুলিশ।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামি হলেন মো. আরিফ মাহমুদ তমাল। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশি আবেদনে বলা হয়, গত ২২ মে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সেতুর উত্তর পাশে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ২০০ থেকে ২৭৪ জন নেতাকর্মী সরকারবিরোধী মিছিল করার জন্য জড়ো হয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালানোর চেষ্টা করেন। এসময় তাদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়।

তদন্ত কর্মকর্তার আবেদনে অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এসব কর্মকাণ্ড পরিচালনার জন্য তারা অর্থ ও অস্ত্র সংগ্রহ করে মাঠপর্যায়ের কর্মী ও সন্ত্রাসীদের কাছে সরবরাহ করতেন। তাদের সঙ্গে মামলার পলাতক আসামিদেরও যোগাযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য, আসামিদের জিজ্ঞাসাবাদ করে পলাতক ব্যক্তিদের পরিচয় ও অবস্থান, অর্থের উৎস এবং অস্ত্র ও অর্থ সরবরাহের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে হবে। এছাড়া তাদের মাধ্যমে অর্থ ও অস্ত্র উদ্ধার এবং অন্য জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ১০ দিনের রিমান্ড প্রয়োজন।

মামলাটি ধানমন্ডি থানায় ২০২৬ সালের ২৩ মে দায়ের করা হয় বলে পুলিশি আবেদনে উল্লেখ রয়েছে। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: আইন-আদালত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ