ট্যুরিজম ডেস্কঃ
দেশের পর্যটন ও এভিয়েশন খাতের প্রচার, প্রসার এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ব্র্যান্ডিংয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ইনফ্লুয়েন্সার অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ পেয়েছে দেশের ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া ‘চেক ইন'।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে আয়োজিত বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ২০২৬-এ 'চেক ইন' -কে এই সম্মাননা দেওয়া হয়। 'চেক ইন' এর পক্ষে এই সন্মাননা গ্রহন করেন প্রতিষ্ঠানটির কনটেন্ট ক্রিয়েটর রাইসুল ইসলাম ও কনটেন্ট ম্যানেজার নিয়াম উল ইসলাম।
এক্সপোর অংশ হিসেবে পর্যটন, অ্যাডভেঞ্চার ও ভ্রমণসংশ্লিষ্ট বিভিন্ন কমিউনিটির মধ্যে যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বাড়াতে আয়োজন করা হয় বিশেষ ‘কমিউনিটি মিটআপ ও নেটওয়ার্কিং সেশন’। এতে ইনফ্লুয়েন্সার, সাইক্লিস্ট, পর্বতারোহী, রানার, ট্রাভেলারসহ বিভিন্ন ট্রাভেল ও অ্যাডভেঞ্চার কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন।
‘ইনফ্লুয়েন্সার অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ অর্জন চেক ইন-এর দুই বছরের পথচলায় একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। কনটেন্ট ম্যানেজার নিয়াম উল ইসলাম জানান, এ সম্মাননা দেশের পর্যটন ও এভিয়েশন খাতের ইতিবাচক প্রচার এবং ডিজিটাল ব্র্যান্ডিংয়ে প্ল্যাটফর্মটির কার্যক্রমকে আরও গতিশীল করতে অনুপ্রেরণা জোগাবে।
বাংলাদেশের পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরা, তরুণ প্রজন্মকে ভ্রমণে উৎসাহিত করা এবং পর্যটন ও এভিয়েশন খাতের ইতিবাচক দিকগুলো ডিজিটাল মাধ্যমে প্রচারে কাজ করছে 'চেক ইন'। গত দুই বছর ধরে প্ল্যাটফর্মটি দেশের পর্যটন ও এভিয়েশন খাতের ব্র্যান্ডিং, ভ্রমণসংক্রান্ত তথ্য প্রচার এবং দেশের পর্যটন সম্ভাবনা তুলে ধরতে ধারাবাহিকভাবে কাজ করে আসছে।
এর আগে, পর্যটন সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ, চেক ইন-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাঈম আবির চলতি বছর রাষ্ট্রীয় সম্মাননা অর্জন করেন।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ
সংগৃহিত।
