শুক্রবার, 20 নভেম্বর 2026 · 23:49
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ! · বিশ্ব বরেণ্য রুশ কবি ও ঔপন্যাসিক "লিও টলস্টয়" এবং তাঁর সাহিত্য কর্ম! · কোরআন-হাদিসের আলোকে বয়োজ্যেষ্ঠদের সম্মান ও জনপরিসরে স্থান করে দেওয়ার শিক্ষা ! · ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার! · পর্যটন ও এভিয়েশন খাতে অবদানের স্বীকৃতি: ‘ইনফ্লুয়েন্সার অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ পেল ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’! · গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ! · নারী ও মেয়েদের ক্যান্সার প্রতিরোধে জোর জোবাইদা রহমানের, রেডিওথেরাপি বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর ! · ১২ দিনে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ যানবাহনে আগুন, গ্রেপ্তার ৬৩: পুলিশ সদর দপ্তর!
সারাদেশ

ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার!

ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার!

মোহাম্মদ রায়হান ইসলাম| টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারে আপন ছোট ভাই হত্যা মামলার চার্জশিটভুক্ত ও আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামি মোঃ ফারুককে (২৬) গ্রেপ্তার করেছে এসআরবি-১৫ (সদর কোম্পানি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার ঝিলংজা লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৫ মে বিকেল আনুমানিক ৪টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের জানারঘোনা ফুটখালী মসজিদের সামনে কাজের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে আপন ছোট ভাই আবদু শুক্কুরকে (১৯) গুলি করে হত্যার অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরে আদালত পলাতক আসামি মোঃ ফারুকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানানো হয়েছে।

গ্রেপ্তার ফারুক দক্ষিণ জানারঘোনা, ৩ নম্বর ওয়ার্ড, ঝিলংজা ইউনিয়ন, কক্সবাজার সদর এলাকার সিরাজুল হকের ছেলে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ