শুক্রবার, 20 নভেম্বর 2026 · 23:49
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের দুই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ! · বিশ্ব বরেণ্য রুশ কবি ও ঔপন্যাসিক "লিও টলস্টয়" এবং তাঁর সাহিত্য কর্ম! · কোরআন-হাদিসের আলোকে বয়োজ্যেষ্ঠদের সম্মান ও জনপরিসরে স্থান করে দেওয়ার শিক্ষা ! · ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার! · পর্যটন ও এভিয়েশন খাতে অবদানের স্বীকৃতি: ‘ইনফ্লুয়েন্সার অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ড’ পেল ডিজিটাল মিডিয়া ‘চেক ইন’! · গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ! · নারী ও মেয়েদের ক্যান্সার প্রতিরোধে জোর জোবাইদা রহমানের, রেডিওথেরাপি বাড়ানোর ঘোষণা প্রতিমন্ত্রীর ! · ১২ দিনে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ যানবাহনে আগুন, গ্রেপ্তার ৬৩: পুলিশ সদর দপ্তর!
সারাদেশ

বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া, থানা পুলিশ নির্বিকার!

বাসা বিক্রিতে সন্মত না হওয়ায় সন্ত্রাসী কায়দায়  প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে করিম মিয়া,  থানা পুলিশ নির্বিকার!

মোঃ আফজাল হোসেন |দিনাজপুর প্রতিনিধিঃ

পৌর শহরের শাহপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এলাকায় দলীয় পরিচয়ে সন্ত্রাসী কায়দায় করিম মিয়া নামক এক ব্যাক্তি তার লোকজন নিয়ে গিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বসত বাড়ির সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলে চেষ্টা করেছে, এসময় প্রতিবেশীরা এগিয়ে এসে প্রতিরোধ তৈরি করে তার অপচেষ্টা রুখে দিয়েছেন। সরে জমিনে প্রত্যক্ষ দর্শীদের ভাষ্যমতে জানা গেছে গত শনিবার সকালে বদরগন্জের সততা সারের দোকানের সত্বাধিকারী করিম মিয়া কতিপয় লোকজন নিয়ে গিয়ে বদরগনজ শাহাপুর মহিলা ডিগ্রি কলেজ পাড়া এলাকায় প্রধান শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। এ সময় প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান এবং তাঁর পরিবার গ্রামের বাসায় অবস্থান করছিলেন। প্রসঙ্গত তিনি সরকারী চাকুরী করার সুবাদে সপরিবারে প্রায়শঃ খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়ায় গ্রামের বাসায় অবস্থান করেন। এ বিষয়ে নিকট প্রতিবেশী শামসুল আলম এবং সাফিকুল ইসলাম মিডিয়াকে জানান মাষ্টার সাহেব প্রায় ১৫ বছর আগে আমাদের বাবার নিকট থেকে বসতভিটা ক্রয় করেছেন। করিম মিয়া আমাদের অনুপস্থিতিতে সম্পুর্ন অন্যায়ভাবে সন্ত্রাসী কায়দায় সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে, মহিলা পুরুষের প্রতিরোধের মুখে বাকি অংশ ভাঙ্গতে পারিনি, বিষয় টি তীব্র নিন্দনীয় আপত্তিকর এবং পায়ে পাড়া দিয়ে বিরোধ সৃষ্টির পায়তারা, এমন জবরদখলের চেষ্টার আইনানুগ প্রতিকার হওয়ার দরকার। কথা হয় ভুক্তভোগী এবং বাসা মালিক প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমানের সঙ্গে তিনি দুঃখ প্রকাশ করে বলেন প্রকাশ্য দিবালোকে একজন শিক্ষকের সীমানা প্রাচীর ভেঙ্গে বাড়ি দখলের অপচেষ্টা জাতির জন্য লজ্জাকর ! আমরা এই সমাজে কতটা নিরাপদ? করিম মিয়া কয়েক মাস আগে আমার গ্রামের বাসায় গিয়ে বাসাটি বিক্রির জন্য আমাকে প্রস্তাব দিয়েছিলেন আমি তাতে রাজি হইনি হয়তো সেকারনেই জোর করে দখলের পায়তারা করছেন। এখন ভাগিনা বড় শালিকার ছেলে প্রফেসার মনিরুজ্জামান সুমন বাসাটি এক সপ্তাহ থেকে সংস্কার কাজ তদারকি করছে। এমন সময় গত শনিবার সকাল নয় টায় মোবাইল ফোনে প্রতিবেশির মাধ্যমে সংবাদ পেয়েছি করিম মিয়া লোকজন নিয়ে এসে ভোরে আমার সীমানা প্রাচীর ভেঙ্গে দিয়েছে। আমি মানুষ গড়ার কারিগর তাই কারো সঙ্গে বিবাদে জড়াতে চাই না, যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় বিষয় টির প্রতিকার /নিরসনে ব্যবস্হা নিবো। ইতিমধ্যে আমার সাংবাদিক বন্ধু মহল দফায় দফায় সরেজমিন পরিদর্শন ভিডিও ধারন সহ প্রত্যক্ষদর্শীর বক্তব্য নিয়েছেন, করিম মিয়া অকপটে অপরাধ স্বীকার করে সাক্ষাৎ কার দিয়েছেন। এ ঘটনায় বদরগন্জের বিভিন্ন সাংবাদিক ও শিক্ষক তীব্র ক্ষোভ এবং নিন্দা জানিয়েছেন।

বদরগনজ থানায় লিখিত অভিযোগ দাখিল করবার পর এস,আই প্রান কৃষ্ণ ঘটনা স্হল পরিদর্শন করেছেন কিন্তু এখনো উল্লেখ যোগ্য প্রশাসনিক অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না, পুলিশের নির্বিকার ভুমিকা প্রশ্নবিদ্ধ।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ