বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026 · 20:42
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বিএনপি কে রাজনৈতিক ভাবে শক্তিশালী করতে নতুন সিদ্ধান্ত! · মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪! · ২০ নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস! · চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার -৬! · চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত! · বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সাংবাদিক নির্যাতন, হামলা ও আইনি হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েই চলছে! · জন্মহারের প্রভাবে বদলাচ্ছে ধর্মীয় জনমিতি, ২০৩৫ সালে শীর্ষে উঠতে পারে ইসলাম! · অ্যাকাউন্ট ফাঁকা, ডিপিএস ভাঙা ও নামে ঋণ: চোরাই ফোনে বাড়ছে নতুন প্রতারণা!
সারাদেশ

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪!

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪!

ময়মনসিংহ ব্যুরো প্রতিনিধি|জনতার দেশঃ

১৯ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে তদারকি করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। এ সময় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এবং এসআরবি-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ রানা, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ডিআইজি এবং বিভাগীয় কমিশনার স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাঁদের কাছ থেকে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল এবং জনসাধারণের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

এ সময় ডিআইজি বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সড়ক-মহাসড়কে স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, কর্মদক্ষতা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জননিরাপত্তা ও জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের এ ধরনের মাঠপর্যায়ের তদারকি অব্যাহত থাকবে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ