বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026 · 19:48
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
২০ নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস! · চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার -৬! · চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত! · বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সাংবাদিক নির্যাতন, হামলা ও আইনি হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েই চলছে! · জন্মহারের প্রভাবে বদলাচ্ছে ধর্মীয় জনমিতি, ২০৩৫ সালে শীর্ষে উঠতে পারে ইসলাম! · অ্যাকাউন্ট ফাঁকা, ডিপিএস ভাঙা ও নামে ঋণ: চোরাই ফোনে বাড়ছে নতুন প্রতারণা! · ভারত সফরে মহিমা মহাজনের লাল আনারকলিতে মুগ্ধতা ছড়ালেন কেট মিডলটন! · নরসিংদীতে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা ও শহর বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল!
সারাদেশ

চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার -৬!

চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার -৬!

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের ফেনী সীমান্তবর্তী পদুয়া রাস্তার মাথা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজনের বয়স ২০ বছর। তাঁরা হলেন আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের কাজী কামালের ছেলে কাজী মনা, ছিনাইমুড়ি গ্রামের মো. বাবুলের ছেলে মো. হাসান, শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের মৃত শহিদের ছেলে মো. সজিব এবং ফেনী সদর পৌরসভার শান্তি কোম্পানি রোড এলাকার শরীফ উদ্দিনের ছেলে মো. আল আমিন। এ ছাড়া ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের বাড়ি চৌদ্দগ্রামের আশফালিয়া গ্রামে এবং অপরজনের বাড়ি ফেনী পৌরসভার সাহেব বাজার এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে একদল ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পদুয়া রাস্তার মাথা এলাকায় আসে। পরে তারা মহাসড়কে টায়ারের ওপর দাহ্য পদার্থ (মবিল) ঢেলে আগুন ধরিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করে।

খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল (মোবাইল-৩) ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ছয়জনকে হাতেনাতে আটক করে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ