বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026 · 18:52
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত! · বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সাংবাদিক নির্যাতন, হামলা ও আইনি হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বেড়েই চলছে! · জন্মহারের প্রভাবে বদলাচ্ছে ধর্মীয় জনমিতি, ২০৩৫ সালে শীর্ষে উঠতে পারে ইসলাম! · অ্যাকাউন্ট ফাঁকা, ডিপিএস ভাঙা ও নামে ঋণ: চোরাই ফোনে বাড়ছে নতুন প্রতারণা! · ভারত সফরে মহিমা মহাজনের লাল আনারকলিতে মুগ্ধতা ছড়ালেন কেট মিডলটন! · নরসিংদীতে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা ও শহর বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল! · কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার! · শ্রমিক অসন্তোষ রোধে রাষ্ট্রের করণীয়ঃ
রাজনীতি

নরসিংদীতে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা ও শহর বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল!

নরসিংদীতে আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জেলা ও শহর বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল!


মোঃ আজিজুল হক ( নরসিংদী, ব্যুরো)চীফ|জনতার দেশঃ

দেশব্যাপী অগ্নিসংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও শহর বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নরসিংদী জেলা বিএনপি ও শহর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল ও সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক বাচ্চু, মাজহারুল হক টিটু, দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম আজাদ, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম সরকার স্বপন, শহর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিজার সরকারসহ শহর বিএনপি, থানা বিএনপি ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

কর্মসূচিতে নেতাকর্মীরা দেশব্যাপী অগ্নিসংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য ও অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

ছবিঃ

আজিজুল হক,নরসিংদী ব্যুরো, দৈনিক জনতার দেশ।

টপিক: রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ