বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026 · 15:53
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
একদিকে ইউরোপ, অন্যদিকে এশিয়া: যে শহর বারবার ফিরে দেখার ইচ্ছা জাগায়! · দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের আদেশ বহাল! · সন্দেহজনক হামে আরও ৭ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১২৩৫ জন! · গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অ*গ্নি*সংযোগ! · অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত! · বিএনপির শীর্ষ ৭ এম,পি-মন্ত্রীর পদত্যাগ নিয়ে দলীয় বিবৃতি! · বাংলাদেশিসহ ৫৩ অভিবাসীকে মারধর করে বসনিয়ায় পুশব্যাকের অভিযোগ ক্রোয়েশিয়া পুলিশের বিরুদ্ধে ! · বড় সাজা পেলেন সাবেক ভূমিমন্ত্রী জাবেদ: ১৫ বছরের কারাদণ্ডের সঙ্গে গুনতে হবে ৫০ কোটি টাকা জরিমানা!
রাজনীতি

গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অ*গ্নি*সংযোগ!

গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অ*গ্নি*সংযোগ!

গোপালগঞ্জ প্রতিনিধি| জনতার দেশঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের পৈতৃক বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ সময় তার কয়েকজন সহযোগী ও সমর্থকের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছ

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে সংসদ সদস্যের বাড়িতে প্রবেশ করেন। একপর্যায়ে তারা বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করেন। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই গ্রামের এমপির সমর্থক লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে, উপজেলার ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়িতে এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসা প্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।


অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া, তিলছড়া, গোপালপুর, তারাইল ও ফুকরাসহ বিভিন্ন স্থানে বুধবার সন্ধ্যা থেকে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহণ শ্রমিকরা। সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে হাজার হাজার আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা গেছে।

সংসদ সদস্যের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে জানতে কাশিয়ানী থানার ওসি মীর মো. সাজেদুর রহমানের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।



টপিক: রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ