বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026 · 14:49
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত! · বিএনপির শীর্ষ ৭ এম,পি-মন্ত্রীর পদত্যাগ নিয়ে দলীয় বিবৃতি! · বাংলাদেশিসহ ৫৩ অভিবাসীকে মারধর করে বসনিয়ায় পুশব্যাকের অভিযোগ ক্রোয়েশিয়া পুলিশের বিরুদ্ধে ! · বড় সাজা পেলেন সাবেক ভূমিমন্ত্রী জাবেদ: ১৫ বছরের কারাদণ্ডের সঙ্গে গুনতে হবে ৫০ কোটি টাকা জরিমানা! · প্রথম বিশুদ্ধ এআই প্রতিষ্ঠান হিসেবে শেয়ারবাজারে অ্যানথ্রপিক, সম্ভাব্য মূল্য ১৫০ লাখ কোটি টাকা ছাড়াতে পারে ! · ইতিহাসে প্রথম: পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছে গেল ভয়েজার-১! · বিদেশি নায়িকার ধারাবাহিকতা কি ‘মোহাব্বাত’-এও? শাকিবের বিপরীতে কিয়ারাকে নিয়ে গুঞ্জন! · রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করলেন আর্দা গুলের, মেয়াদ ২০৩২ পর্যন্ত!
বাংলাদেশ পুলিশ।

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত!

অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত!

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার ও সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার।


বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রজ্ঞাপন দুটি প্রকাশ করা হয়েছে।


প্রজ্ঞাপন অনুযায়ী, মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার ছিলেন। তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে বিভাগীয় মামলা করা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


বরখাস্ত থাকাকালে তাঁকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। এ সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।


অন্যদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট বিভাগীয় মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতে তাঁকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে।


বরখাস্তকালীন দেব্রত সরকারকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত রাখা হবে। তিনিও বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুই পুলিশ কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তথ্যসূত্রঃ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পত্র।



টপিক: বাংলাদেশ পুলিশ। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ