বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026 · 13:49
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বিএনপির শীর্ষ ৭ এম,পি-মন্ত্রীর পদত্যাগ নিয়ে দলীয় বিবৃতি! · বাংলাদেশিসহ ৫৩ অভিবাসীকে মারধর করে বসনিয়ায় পুশব্যাকের অভিযোগ ক্রোয়েশিয়া পুলিশের বিরুদ্ধে ! · বড় সাজা পেলেন সাবেক ভূমিমন্ত্রী জাবেদ: ১৫ বছরের কারাদণ্ডের সঙ্গে গুনতে হবে ৫০ কোটি টাকা জরিমানা! · প্রথম বিশুদ্ধ এআই প্রতিষ্ঠান হিসেবে শেয়ারবাজারে অ্যানথ্রপিক, সম্ভাব্য মূল্য ১৫০ লাখ কোটি টাকা ছাড়াতে পারে ! · ইতিহাসে প্রথম: পৃথিবী থেকে এক আলোকদিন দূরে পৌঁছে গেল ভয়েজার-১! · বিদেশি নায়িকার ধারাবাহিকতা কি ‘মোহাব্বাত’-এও? শাকিবের বিপরীতে কিয়ারাকে নিয়ে গুঞ্জন! · রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করলেন আর্দা গুলের, মেয়াদ ২০৩২ পর্যন্ত! · সাফের হতাশা কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে চোখ ডুলির, নতুন ছক কষছেন কোচ!
আইন-আদালত

বড় সাজা পেলেন সাবেক ভূমিমন্ত্রী জাবেদ: ১৫ বছরের কারাদণ্ডের সঙ্গে গুনতে হবে ৫০ কোটি টাকা জরিমানা!

বড় সাজা পেলেন সাবেক ভূমিমন্ত্রী জাবেদ: ১৫ বছরের কারাদণ্ডের সঙ্গে গুনতে হবে ৫০ কোটি টাকা জরিমানা!

স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়েছে।

এ মামলায় জাবেদের স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুকমীলা জামানসহ ১৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ, মামলার ৩৬ আসামির মধ্যে ১৭ জনের সাজা হয়েছে। বাকি ১৯ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না থাকায় তাদের খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

১০ বছর করে সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- রুকমীলা জামান, মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম ও এজিএম উৎপল পাল।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব একটি প্রতিষ্ঠানের মালিক সাজিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে ওই অর্থ উত্তোলন করেন। এরপর হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সেখানে সম্পত্তি কেনেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব ঘটনা ঘটে।

এ মামলায় চলতি বছরের ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে জাবেদ, তার স্ত্রী রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়। মামলায় সাক্ষী করা হয় ৯২ জনকে।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: আইন-আদালত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ