বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026 · 12:24
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বিদেশি নায়িকার ধারাবাহিকতা কি ‘মোহাব্বাত’-এও? শাকিবের বিপরীতে কিয়ারাকে নিয়ে গুঞ্জন! · রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করলেন আর্দা গুলের, মেয়াদ ২০৩২ পর্যন্ত! · সাফের হতাশা কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে চোখ ডুলির, নতুন ছক কষছেন কোচ! · আমনের ভালো ফলন ও দামে লাভবান মতলব উত্তরের কৃষকেরা! · বহিষ্কৃত ৭০ বিদ্রোহী প্রার্থী ও পাঁচ শতাধিক নেতাকে ফেরানোর উদ্যোগ নিচ্ছে বিএনপি! · ফাতাহ-৩ সুপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা: পাকিস্তানের সামরিক সক্ষমতায় নতুন মাত্রা ! · রাজনৈতিক পরিণতি নয়, দেশের স্বার্থেই ইরানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছি: ট্রাম্প ! · সাম্প্রতিক নাশকতার পর সতর্ক পুলিশ-বিজিবি, ঢাকা ও গোপালগঞ্জসহ পাঁচ জেলায় বিশেষ নজর!
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন।

রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করলেন আর্দা গুলের, মেয়াদ ২০৩২ পর্যন্ত!

রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করলেন আর্দা গুলের, মেয়াদ ২০৩২ পর্যন্ত!

ক্রীড়া ডেস্ক|জনতার দেশঃ

তুরস্কের উইঙ্গার আর্দা গুলেরের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে রিয়াল মাদ্রিদ। নতুন চুক্তি অনুযায়ী লা লিগার ক্লাবটিতে ২০৩২ সালের ৩০ জুনা পর্যন্ত থাকছেন তিনি।

গতকাল বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটি জানায়, গুলারের সঙ্গে চুক্তি নবায়নে সমঝোতা হয়েছে। নতুন চুক্তির মেয়াদ শেষ হবে ২০৩২ সালের ৩০ জুন।

১৮ বছর বয়সে ২০২৩ সালের জুলাই মাসে লস ব্লাঙ্কোসদের ডাগআউটে যোগ দেন গুলের। চার মৌসুমে এখন পর্যন্ত ১২৬ ম্যাচ খেলেছেন তিনি রিয়ালের জার্সিতে। জিতেছেন পাঁচটি শিরোপা- চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ।

আগের চুক্তি অনুযায়ী ২০২৯ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে খেলার কথা ছিল তার। নতুন চুক্তিতে আরও তিন বছর মেয়াদ বাড়লো।

চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের ১৬ ম্যাচের মধ্যে ১৪টিতে খেলেছেন গুলের। এ সময়ে চার গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন সাতটি গোল। সব মিলিয়ে দলের আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তুরস্কের এই তারকা।

তথ্য: জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন। দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ