১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার বন্দরে ছাই (ফ্লাই অ্যাশ) বোঝাই করে সাগরে পাড়ি জমায় পেলিকন নামের একটি জাহাজ। জাহাজটি সাগরে ভেসেছে দুই বছর ধরে। কোনো দেশ সেটিকে নোঙরের অনুমতি দেয়নি। কারণ, এর মধ্যে পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ১৪ হাজার টন দূষিত ছাই ছিল।
১৯৮৮ সালের অক্টোবরের এক সকালে জাহাজটির ক্যাপ্টেন ঘোষণা দেন, তাঁরা একটি দেশের উপকূলে এসব ছাই ছুড়ে ফেলেছেন। দেশটির নাম বলেননি তিনি। পরে জানা যায়, দেশটি ছিল হাইতি। এরপর বিশ্বব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনার বিস্তারিত বর্ণনা আছে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ১৯৮৯ সালের ২ জানুয়ারির সংখ্যায় ‘প্লানেট অব দ্য ইয়ার: ওয়েস্ট আ সিঙ্কিং মেস’ শীর্ষক প্রতিবেদনে।
