রবিবার, 15 নভেম্বর 2026 · 22:15
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টাঙ্গাইলের মধুপুরে বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা উদযাপন · টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ · কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক · সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা:পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর · এয়ার ট্রাফিক কন্ট্রোলের কারিগরি বিভ্রাটে বিপর্যস্ত মার্কিন আকাশপথ, স্বাভাবিক হতে লাগবে সময়! · ফুলবাড়ীর সাব-রেজিষ্ট্রার অফিসের পুরাতন ভবনটি নিলাম না দেওয়ায় চুরি হচ্ছে ভবনের মালামাল! · রাত নামলেই অস্ত্রধারীদের মহড়া, বালু লুট ও আতঙ্কের জনপদে পরিণত হয়েছে মেঘনা পাড়! · শেরপুরের ভবানীপুরে ছোনকা এলাকায় অজ্ঞাতপরিচয় যুবকের ম*র*দে*হ উদ্ধার!
সারাদেশ

কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক

কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক

ফোরকানুল ইসলাম ,কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিরিক পড়েছে। শনিবার গভীর(১৪ নভেম্বর) রাতে বাসষ্ট্যান্ড সংলগ্ন চৌরাস্তা এলাকায় সর্বশেষ চুরির ঘটনা ঘটেছে। যার মূল্য ৯০ হাজার ২ শত ২৫ টাকা। এটি ৬ হাজার ৩ শত ৫০ ভোল্টের বলে পল্লীবিদ্যুত কলাপাড়া অফিস সূত্রে জানা গেছে।

এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পল্লীবিদ্যুত সমিতির কলাপাড়ার ডি.জি.এম আবদুর রহমান জানান, ১ জানুয়ারী থেকে এ পর্যন্ত মহিপুর এবং কলাপাড়ায় ২০ টি ট্রান্সফরমার এবং ৭৮ মিটার ক্যাবল চুরি হয়েছে। যার আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।

এ ব্যাপারে কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো.জাকির হোসেন জানান, সংঘবদ্ধ কোন চোর চক্র একের পর এক এ ঘটনা ঘটাচ্ছে। যা তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা হবে বলে তিনি উল্লেখ করেন।


টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ