বুধবার, 18 নভেম্বর 2026 · 12:46
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
১৯ মাস গৃহবন্দি থাকার পর জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত ভুমিকার কারণে চাকরিচ্যুত হলেন ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা! · কালীগঞ্জে মা-মেয়েকে বেঁধে জিম্মি, স্বর্ণালংকার-টাকা লুট! · ‘আওয়ামী লীগের কাউকে পেলেই থানায় নিয়ে যান’: নেতাকর্মীদের প্রতি ইশরাক হোসেনের কড়া নির্দেশ! · প্লাস্টিকের ভীড়ে হারিয়ে যাচ্ছে নাসিরনগর উপজেলার বাঁশ, বেত ও মৃৎ শিল্প! · রাশিয়ার সাইবেরিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত: যাত্রী ও ক্রুসহ ১৯ আরোহীর সবাই নিহত! · কূটনৈতিক প্রচেষ্টা থমকে যাওয়ায় মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক তৎপরতা: মোতায়েন হলো তৃতীয় রণতরি! · টুঙ্গিপাড়ায় থানায় হামলাকারীদের ভিডিও দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী! · শেখ হাসিনা ও তাঁর পরিবারের ১ হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ, আরও ৩৭ মামলার আভাস দুদকের !
রাজনীতি

‘আওয়ামী লীগের কাউকে পেলেই থানায় নিয়ে যান’: নেতাকর্মীদের প্রতি ইশরাক হোসেনের কড়া নির্দেশ!

‘আওয়ামী লীগের কাউকে পেলেই থানায় নিয়ে যান’: নেতাকর্মীদের প্রতি ইশরাক হোসেনের কড়া নির্দেশ!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

নিজ সংসদীয় আসনের অন্তর্গত এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলেই তাদের থানায় নিয়ে যেতে হবে বলে ওই এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন ইশরাক হোসেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ইশরাক এ নির্দেশনা দেন।

পোস্টে সবার দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, ঢাকা-৬ আসনের অন্তর্গত ওয়ার্ড ৩৪, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫ ও ৪৬ এবং সূত্রাপুর, কোতোয়ালী, গেন্ডারিয়া, ওয়ারী ও বংশালের সংশ্লিষ্ট এলাকার বিএনপি ও সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা।

এরপর তিনি লেখেন, প্রত্যেক এলাকায় মিছিল সহকারে পাহাড়া দেওয়ার জন্য ওয়ার্ড বিএনপি ও থানা বিএনপির সঙ্গে সমন্বয় করতে হবে।

ইশরাক হোসেন আরও লেখেন, কোথাও নিষিদ্ধ (কার্যক্রম) আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান করার সংবাদ পাওয়া গেলে তাদের থানায় নিয়ে যেতে হবে। পালাক্রমে রাতদিন এই কার্ক্রম জারি রাখার নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হলো।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ