বৃহস্পতিবার, 19 নভেম্বর 2026 · 16:01
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
একদিকে ইউরোপ, অন্যদিকে এশিয়া: যে শহর বারবার ফিরে দেখার ইচ্ছা জাগায়! · দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের আদেশ বহাল! · সন্দেহজনক হামে আরও ৭ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১২৩৫ জন! · গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অ*গ্নি*সংযোগ! · অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত! · বিএনপির শীর্ষ ৭ এম,পি-মন্ত্রীর পদত্যাগ নিয়ে দলীয় বিবৃতি! · বাংলাদেশিসহ ৫৩ অভিবাসীকে মারধর করে বসনিয়ায় পুশব্যাকের অভিযোগ ক্রোয়েশিয়া পুলিশের বিরুদ্ধে ! · বড় সাজা পেলেন সাবেক ভূমিমন্ত্রী জাবেদ: ১৫ বছরের কারাদণ্ডের সঙ্গে গুনতে হবে ৫০ কোটি টাকা জরিমানা!
শিক্ষা বার্তা

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের আদেশ বহাল!

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতের আদেশ বহাল!
ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। আগামী সোমবার পূণাঙ্গ আদেশ প্রকাশ করবেন আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আপিল বিভাগ এই রায় দেন।

এর আগে, এদিন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছে সরকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়।

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বৃহস্পতিবার জানান, সরকারের পক্ষ থেকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে। শুনানির জন্য বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্পেশাল চেম্বার জজের কাছ থেকে বিশেষ অনুমতিও নেওয়া হয়েছে।

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আপিল করার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির আইনজীবী কাজী জয়নাল আবেদীন। তিনি বলেন, যে বিষয়টির ওপর ভিত্তি করে রিট আবেদন করা হয়েছিল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বুধবার তাদের রেজুলেশনের মাধ্যমে সেই নিয়ম পরিবর্তন করেছে। এটিই আপিলের প্রধান যুক্তি।

এ ছাড়া জনস্বার্থে করা রিট আবেদনটির গ্রহণযোগ্যতা এবং আবেদনকারীর ‘লোকাস স্ট্যান্ডি’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। কাজী জয়নাল আবেদীন বলেন, যেসব শিক্ষার্থীর স্বার্থের কথা উল্লেখ করে রিটটি করা হয়েছে, তাদের মধ্যে সরাসরি ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীরা কেউই ওই আবেদনের পক্ষ নন। জনস্বার্থে করা রিটের অপব্যবহার হচ্ছে।

এইচএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার প্রসঙ্গ টেনে ঢাবির এই আইনজীবী বলেন, দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর পুনঃপরীক্ষায় পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। গুটিকয়েক শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের নিজস্ব নিয়ম এবং উচ্চশিক্ষায় ভর্তির অপেক্ষায় থাকা বৃহত্তর মেধাবী শিক্ষার্থীদের অধিকার ব্যাহত করা ঠিক হবে না।

বিষয়টি প্রশাসনিকভাবেও সমাধান করা সম্ভব ছিল বলে মন্তব্য করেন কাজী জয়নাল আবেদীন। তিনি বলেন, অধিকার কখনোই নিরঙ্কুশ নয়। রিটের মাধ্যমে এমন কাউকে বাড়তি সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে, যিনি আদৌ সেই সুবিধা নিতে পারবেন কি না, তা অনিশ্চিত।

এর আগে বুধবার (১৮ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেন আদালত।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: শিক্ষা বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ