বুধবার, 18 নভেম্বর 2026 · 15:47
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বিশ্বজুড়ে জিমেইল ও অ্যাপল সেবায় আকস্মিক বিভ্রাট, সাইবার হামলার আশঙ্কা নাকচ! · জার্মানির বিপক্ষে ইতিহাসের সবচেয়ে বড় হারের পর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাভি! · রোমেরোকে ছুঁয়ে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ক্লিন শিটের রেকর্ড এখন মার্তিনেজের! · পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি কত হওয়া উচিত, জানাল সিপিডি! · নরসিংদী সদর-১ আসনের আওয়ামী লীগের দলীয় সাবেক এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম হিরু গ্রেফতার! · ময়মনসিংহ রেঞ্জে নতুন আরআরএফ গঠনের অনুমোদন, সৃজন হচ্ছে ২৮০টি পদ! · ১৯ মাস গৃহবন্দি থাকার পর জুলাই গণঅভ্যুত্থানে বিতর্কিত ভুমিকার কারণে চাকরিচ্যুত হলেন ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া ও তার স্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফাতিমা জোহরা! · কালীগঞ্জে মা-মেয়েকে বেঁধে জিম্মি, স্বর্ণালংকার-টাকা লুট!
রাজনীতি

নরসিংদী সদর-১ আসনের আওয়ামী লীগের দলীয় সাবেক এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম হিরু গ্রেফতার!

নরসিংদী সদর-১ আসনের আওয়ামী লীগের দলীয়  সাবেক এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম হিরু গ্রেফতার!

ডেস্করিপোর্ট |জনতার দেশঃ

আওয়ামী লীগের শাসনামলে নরসিংদি সদর -১ আসনের সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীরপ্রতীককে গ্রেফতার করেছে এসআরবি-০১। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি। এসআরবি-০১ এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

এসআরবির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী গ্রেফতারের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি ব‌লেন, এ বিষ‌য়ে বিস্তা‌রিত প‌রে জানা‌নো হ‌বে।

নজরুল ইসলাম হিরুর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরায় এসআরবি সদর দফতরে নিয়ে যান।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তথ্যঃ

#এস আর বি গণমাধ্যম শাখা।

# বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ।

ছবিঃ

# সংগৃহিত।

টপিক: রাজনীতি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ