শনিবার, 28 নভেম্বর 2026 · 13:15
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
উত্তর কোরিয়ার রাজবংশের তিন প্রজন্মের সংক্ষিপ্ত ইতিহাসঃ · এশিয়া প্যাসিফিক জুডিসিয়াল ডায়লগে যোগ দিতে ঢাকা ছাড়লেন বিচারপতি আহমেদ সোহেল! · টিভি অনুষ্ঠানের নায়ক বা নায়িকা এবার আপনিই! এআই টিভি চ্যানেল আনছে গুগল! · প্রথমবার মৃতপ্রায় তারার শেষ পারমাণবিক সক্রিয়তার সরাসরি প্রমাণ পেলেন বিজ্ঞানীরা! · কূটনৈতিক চাপে ভারতঃ হাসিনার ফেরার আগাম ঘোষণায় অস্হিরতা শংকায় পুরো দেশ! · আধুনিকতার স্রোতে ঐতিহ্য ধরে রাখার লড়াই: রক্ষাগোলা মেলার গল্প! · ঝুঁকিতে চরবাড়িয়ার জনপদ ও শিক্ষাপ্রতিষ্ঠান ধসে পড়ছে শত কোটি টাকার বাঁধ! · সরকারি নিষেধাজ্ঞা ও হুঁশিয়ারি উপেক্ষা করে ভারতে জনপ্রিয় পাকিস্তানি নাটক!
জাতীয়

শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মিরপুরে বসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন!

শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মিরপুরে বসছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আজ (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হবে ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’। এতে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষ অংশ নেবেন।

রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় সম্মিলনটি শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

সম্মিলনে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মান উন্নয়ন, শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং শিক্ষার্থীদের যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, দেশের উচ্চশিক্ষার বৃহত্তম অংশীজনদের নিয়ে এ সম্মিলন জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজগুলোর মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্য: বিভিন্ন জাতীয় গণমাধ্যম

ছবিঃ সংগৃহিত।

টপিক: জাতীয় দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ