স্টাফ রিপোর্টার|জনতার দেশঃ
সিডনী -এশিয়া প্যাসিফিক জুডিসিয়াল ডায়লগ প্রোগামে অস্ট্রেলিয়ায় গেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আহমেদ সোহেল। গতকাল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন।
শনিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্ট থেকে এ তথ্য জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার সিডনি ও ইউএনএসডব্লিউতে ২৯ ও ৩০ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিচারপতি আহমেদ সোহেল সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিচারপতিরা অংশগ্রহণ করবেন। অস্ট্রেলিয়ার প্রধান বিচারপতি স্টিফেন গ্যাগেলার এসি এবং নিউজিল্যান্ডের প্রধান বিচারপতি ডেম হেলেন উইঙ্কেলম্যান যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করছেন।
বিচার বিভাগীয় সম্মেলনের প্রথম পর্বে অ্যাকাডেমিক কো-চেয়াররা সংশ্লিষ্ট অধিবেশনের জন্য নির্ধারিত ২ থেকে ৩টি পাঠ্য উপকরণ বা গবেষণাপত্রের ওপর প্রত্যেকে ১০ থেকে ১৫ মিনিট করে উপস্থাপনা করবেন। যেসব অধিবেশনে একজন মাত্র চেয়ার থাকবেন, সেখানে তিনি ২০ থেকে ৩০ মিনিট সময় নিয়ে বিষয়গুলো উপস্থাপন করবেন।
দ্বিতীয় পর্বে শুধু বিচারপতিদের অংশগ্রহণে একটি রুদ্ধদ্বার অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে বিচার বিভাগীয় অংশগ্রহণকারীদের মধ্য থেকে একজন চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর বিভিন্ন দেশের বিচারপতিদের অংশগ্রহণে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।
তথ্য: বিভিন্ন গণমাধ্যম
ছবিঃ সংগৃহিত।
