শুক্রবার, 27 নভেম্বর 2026 · 22:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও তথ্য ফাঁসের অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারঃনজর দারির আওতায় গোটা বাহিনী, অস্বস্তি আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে অতিবাহিত হচ্ছে দিনকাল! · কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকিহ্রাস মেলায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত! · বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কোলাবরেশনের ইচ্ছা প্রকাশ ওটিলিয়ার: সংবাদ সম্মেলন শেষে সংসদ ভবন এলাকা পরিদর্শন! · নাসিরনগর সদরে লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দীর্ঘদিনের স্বপ্ন! · স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভারতীয় দালালের খপ্পড়ে পড়ে সর্বস্ব হারালেন নরসিংদির ৫ যুবক! · নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন! · পরীক্ষায় অসদুপায়: রাবিতে ১২ জনের ছাত্রত্ব স্থগিত, বহিষ্কার ৪৭! · কেন্দুয়াতে (নেত্রকোণা) বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম কে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত!
জাতীয়

কেন্দুয়াতে (নেত্রকোণা) বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম কে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত!

কেন্দুয়াতে (নেত্রকোণা) বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম কে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত!

কোহিনূর আলম | নেত্রকোণা ব্যুরো|জনতার দেশঃ

নেত্রকোণার কেন্দুয়ায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। গার্ড অফ অনার ও জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর তাঁর নিজ গ্রামে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান এবং ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।


এ সময় মরহুমের আত্মীয়স্বজন, বীর মুক্তিযোদ্ধা, এলাকাবাসী ও প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল হক ভূঞা জানান, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম গত ২৫ নভেম্বর ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে মো. নূরুল হক ভূঞা বলেন, মো. নুরুল ইসলাম ছিলেন একজন দয়ালু, দানবীর, সহজ-সরল, ভদ্র ও মানবহিতৈষী মানুষ । তাঁর মৃত্যুতে আমরা একজন ভালো মানুষকে হারিয়েছি । তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন৷ একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।



টপিক: জাতীয় দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ