শুক্রবার, 27 নভেম্বর 2026 · 22:18
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও তথ্য ফাঁসের অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারঃনজর দারির আওতায় গোটা বাহিনী, অস্বস্তি আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে অতিবাহিত হচ্ছে দিনকাল! · কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকিহ্রাস মেলায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত! · বাংলাদেশের শিল্পীদের সঙ্গে কোলাবরেশনের ইচ্ছা প্রকাশ ওটিলিয়ার: সংবাদ সম্মেলন শেষে সংসদ ভবন এলাকা পরিদর্শন! · নাসিরনগর সদরে লেপ-তোষকের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই দীর্ঘদিনের স্বপ্ন! · স্বপ্নের দেশ ইউরোপে পাড়ি দিতে গিয়ে ভারতীয় দালালের খপ্পড়ে পড়ে সর্বস্ব হারালেন নরসিংদির ৫ যুবক! · নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন! · পরীক্ষায় অসদুপায়: রাবিতে ১২ জনের ছাত্রত্ব স্থগিত, বহিষ্কার ৪৭! · কেন্দুয়াতে (নেত্রকোণা) বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম কে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত!
জেলা সংবাদ

কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকিহ্রাস মেলায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত!

কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকিহ্রাস মেলায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত!

ফোরকানুল ইসলাম, ​কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকিহ্রাস মেলা উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সোয়া ৯টায় প্রদৃপ্ত প্রকল্প, জাগোনারী এবং কেয়ার বাংলাদেশ-এর যৌথ আয়োজনে এবং কলাপাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রতিযোগিতা হয়।

​‘দুর্যোগ ঝুঁকিহ্রাসে সরকারের ভূমিকাই যথেষ্ট’—এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আয়োজিত বিতর্কে কাছেম আলী খান রেসিডেন্সিয়াল স্কুল পক্ষে এবং লালুয়া মাধ্যমিক বিদ্যালয় বিপক্ষে অবস্থান নেয়। প্রতিটি দলে চারজন করে শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান। বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খান, উপজেলা সমবায় অফিসার মো. আব্বাস আলী,এবং উপজেলা পরিসংখ্যান অফিসার ফজলুল করিম পাভেল। প্রতিযোগিতায় পক্ষ দলের দলনেতা হিসেবে সালসাবিল রাইয়ান সাইবা এবং বিপক্ষ দলের দলনেতা হিসেবে বায়জিদ ইসলাম নিজ নিজ অবস্থান থেকে যুক্তি উপস্থাপন করেন। দুর্যোগ প্রস্তুতি, সচেতনতা তৈরি এবং ঝুঁকি কমাতে রাষ্ট্রীয় উদ্যোগ ও স্থানীয়-বেসরকারি সম্পৃক্ততার নানা দিক উঠে আসে শিক্ষার্থীদের বক্তব্যে।

​আয়োজক ও সংশ্লিষ্টরা জানান, উপকূলীয় এলাকার শিক্ষার্থীদের মাঝে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও যুক্তিবোধ গড়ে তুলতেই মেলার অংশ হিসেবে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


টপিক: জেলা সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ