বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026 · 19:14
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত! · যুগে যুগে দেশে দেশে ধর্ম বিস্তারের অজানা অধ্যায়! · নরসিংদীতে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী সফর, ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিক উদ্যোগের প্রশংসা! · কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন! · নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের! · মানবাধিকার সুরক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বানে পাবনায় ডিফেন্ডার নেটওয়ার্কের সভা! · রংপুরে চারজনকে হত্যা মামলায় চার্জশিট দিল পুলিশ, আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ! · স্কুলছাত্র গালিবের মাকে নিয়োগপত্র দিলেন বগুড়া সিটি প্রশাসক!
জেলা সংবাদ

খুলনা মহানগর ও জেলায় পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৩: ইয়াবা উদ্ধার ও ১৪ যানবাহন আটক!

খুলনা মহানগর ও জেলায় পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৩: ইয়াবা উদ্ধার ও ১৪ যানবাহন আটক!
ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ খুলনা মহানগর ও জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে ৭৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিভিন্ন মামলায় ও অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৭৫টি ইয়াবা বড়ি উদ্ধার এবং ১৪টি যানবাহন আটক করা হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও জেলা পুলিশের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।কেএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় পুলিশের আটটি থানা ও গোয়েন্দা শাখা পৃথক অভিযান চালায়। এসব অভিযানে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া চারটি মোটরসাইকেল আটক করা হয়েছে।কেএমপির আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ও শিশু অপহরণ মামলার ভুক্তভোগীকে উদ্ধারের তথ্য জানানো হয়। এ ঘটনায় মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে লবণচরা থানা-পুলিশ। তাঁরা হলেন—রাকিব হাসান (২২), মো. এমদাদুল হক সরদার (৪৫) ও মোছা. শারমিন আক্তার ওরফে ময়না (৩৮)। গতকাল বুধবার ঢাকা মহানগরীর কদমতলী থানার গ্যাসের গলি-সংলগ্ন পাটেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।অন্যদিকে খুলনা জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার নয়টি থানায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযান ও যানবাহন তল্লাশি চালানো হয়েছে। এসব অভিযানে বিভিন্ন মামলায় ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৭৩৮টি যানবাহন তল্লাশি, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ৯টি মামলা এবং ১০টি যানবাহন আটক করা হয়। মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয় ৭৫টি ইয়াবা বড়ি।খুলনার পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে।তথ্য: বিভিন্ন গণমাধ্যমছবিঃসংগৃহিত।
টপিক: জেলা সংবাদ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ