বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026 · 19:14
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত! · যুগে যুগে দেশে দেশে ধর্ম বিস্তারের অজানা অধ্যায়! · নরসিংদীতে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী সফর, ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিক উদ্যোগের প্রশংসা! · কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন! · নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের! · মানবাধিকার সুরক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বানে পাবনায় ডিফেন্ডার নেটওয়ার্কের সভা! · রংপুরে চারজনকে হত্যা মামলায় চার্জশিট দিল পুলিশ, আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ! · স্কুলছাত্র গালিবের মাকে নিয়োগপত্র দিলেন বগুড়া সিটি প্রশাসক!
সারাদেশ

কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন!

কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন!

ফোরকানুল ইসলাম, কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা : রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্য বিষয় নিয়ে কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা প্রশাসন সভাকক্ষ পায়রায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা ও ৭ নং লতাচাপলী ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আব্বাস আলী। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বাকি বিল্লাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক এ্যাকাডেমিক সুপার ভাইজার আলহাজ্ব মনিরুজ্জামান, খামারী উদ্যোক্তা মো. আমিনুল ইসলাম তালুকদার বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদ শুধু আমাদের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করে না। এটি গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন এবং জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। বক্তারা আরো বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মানবসম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতেও সরকার কাজ করে যাচ্ছে। দেশে ২০২৫-২৬ অর্থ বছরে ৩ লাখ ৭৭ হাজার ৫৭৮ জন প্রান্তিক খামারিকে আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া ২০২৫-২৬ অর্থ বছরে প্রাণিজাত পণ্য ও উপজাত রপ্তানিতে ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারী পর্যন্ত ৩২ দশমিক ৯৮ লাখ মার্কিন ডলার এবং ২০২৬ সালের মার্চ থেকে আগষ্ট পর্যন্ত ১০৪ দশমিক ৬৩ লাখ মার্কিন ডলার আয় করতে সক্ষম হয়েছে দেশের প্রাণি খাত।

এসময় অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের খামারি প্রাণিসম্পদ হাসপাতালের সেবা গ্রহণকারীগণ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ