সোমবার, 23 নভেম্বর 2026 · 21:12
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা! · বিশ্ববিখ্যাত নিউরো সায়েন্টিস্ট ড.আফিয়া সিদ্দিকা ও তাঁর ইসলামি দর্শন! · কলাপাড়ায় সাশ্রয়ী বাজার কার্যক্রম শুরু, প্রথম দিনেই সুবিধা পেলেন ২৫০ কার্ডধারী! · জনপ্রিয় স্পট ছেড়ে অফবিট গন্তব্যে পর্যটকেরা, বাড়ছে অ্যাডভেঞ্চার ও লম্বা ছুটির ঝোঁক! · তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার! · ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল! · দেশে অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু, ই-প্রেসক্রিপশনের উদ্যোগ! · নভেম্বরের শেষেই বিয়ের পিঁড়িতে মিমি? আলোচনায় অভিনেত্রী ও তাঁর ক্যারিয়ার!
সারাদেশ

ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা!

ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা!

প্রতিনিধি মো: আরিফুল ইসলাম ভাঙ্গুড়া (পাবনা)

পাবনার ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান, ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিউল আজম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মুজাহিদ সপন, সদস্যসচিব প্রভাষক জাফর ইকবাল হিরক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বুরুজ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মহির উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। দিবস দুটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় সংশ্লিষ্ট সব দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে দিবস দুটি সফলভাবে উদযাপনের আহ্বান জানানো হয়।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ