সোমবার, 23 নভেম্বর 2026 · 02:45
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
হালুয়াঘাটের সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ! · কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ! · ধূমপানের দুর্গন্ধ নিয়ে নামাজ ও মসজিদে প্রবেশের শরিয়তি বিধান: কী বলছে হাদিস? · খাড়া চড়াই ও ঝুঁকিপূর্ণ বাঁক: কেওক্রাডংয়ে বাইক রাইডে যেসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে! · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু: আসন বৃদ্ধি পেয়ে ১,৮৪৮, জিপিএ শর্ত শিথিল! · ঢাকা ও চট্টগ্রামে সবচেয়ে বেশি মৃ*ত্যু: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ঝরল আরও ৯ প্রা*ণ ! · উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা: এয়ারপোর্ট এপিবিএনের অভিযানে আটক ৩ ! · ৭৫তম মিস ইউনিভার্সে বাংলার ঐতিহ্য: খাদির শাড়ি, শাপলার নকশা ও সাবেকি গয়নায় মঞ্চে মাহি!
সারাদেশ

নাসিরনগরে মুরগি কিনতে গিয়ে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক!

নাসিরনগরে মুরগি কিনতে গিয়ে জাল নোটসহ জনতার হাতে আটক যুবক!

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর

  (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ


ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের হাঁস-মুরগির বাজারে জাল টাকা দিয়ে মুরগি কিনতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন এক যুবক।

আজ রবিবার ২২নভেম্বর দুপুরে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদর হাঁস - মুরগির বাজারে  এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই যুবক এক মহিলা বিক্রেতার কাছ থেকে মুরগি কেনার সময় ১০০০ টাকার নোট দেন। নোটটি হাতে নিতেই সন্দেহ হয় বিক্রেতার। পরে আশপাশের লোকজন এসে তার মানিব্যাগ তল্লাশি করলে আরও বেশ কয়েকটি জাল নোট বেরিয়ে আসে বলে দাবি করেন তারা।

এ সময় উত্তেজিত জনতা তাকে আটক করে রাখে। খবর পেয়ে নাসিরনগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জাল নোটসহ অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে আটক যুবক নিজের নাম শফিকুল ইসলাম (৩৮), বাবার নাম রজ্জব  আলী বলে জানান। তার বাড়ি হবিগঞ্জ জেলার লাখাই থানার নখনাউক

এলাকায় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত নাসিরনগর থানার পুলিশ সদস্যরা জানিয়েছেন, জাল নোটগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে লেনদেনের সময় সবাইকে আরও সতর্ক থাকতে হবে, টাকা ভালো করে দেখে নিতে হবে।

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ