রবিবার, 22 নভেম্বর 2026 · 02:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
গোপালপুরে প্রান্তিক মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প! · কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু"! · রক্তক্ষয়ী সংগ্রাম ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ: তারা এক ব্যতিক্রম সহযোদ্ধা! · হালাল ও হারামের বিধান: যে ছয় শ্রেণির খাবার গ্রহণ ইসলামে নিষিদ্ধ ও জরুরি ব্যতিক্রমসমূহ! · চট্টগ্রাম থেকে কক্সবাজার: কম খরচে সৈকত ও মেরিন ড্রাইভ ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইড! · বিবিএ ভর্তি ও ক্যারিয়ার গাইড: বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য করণীয় ও সুযোগ! · কর্নিয়া প্রতিস্থাপনে নতুন প্রযুক্তি: জটিলতা কমিয়ে দৃষ্টিশক্তি ফেরাতে আংশিক প্রতিস্থাপনের ব্যবহার বাড়ছে! · কমলাপুর থেকে জুরাইন রেলপথ ঘিরে ছয়টি মাদক স্পট: নিয়ন্ত্রক বদল হলেও থামছে না কারবার!
সারাদেশ

কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু"!

কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু"!

হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় ভাইয়ের মৎস্য ঘেরে বৈদ্যুতিক তার গোছানোর সময় অসাবধানতা বশত: বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ২১ নভেম্বর দুপুর ১২ টার দিকে উপজেলার কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবকের নাম আব্দুল কুদ্দুস সরদার ( ২৫) তিনি উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত নজরুল সরদারের ছেলে।  বাড়ির পাশে বড় ভাইয়ের মৎস্য ঘতৌেছরে কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঘেরে কাজ করার সময় অসাবধানতাবশত তার গোছানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে ঢলে পড়েন। ওই সময় তাকে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহ বাহার তাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পাইয়া পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। 

টপিক: সারাদেশ দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ