সোমবার, 23 নভেম্বর 2026 · 02:45
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
হালুয়াঘাটের সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ! · কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ! · ধূমপানের দুর্গন্ধ নিয়ে নামাজ ও মসজিদে প্রবেশের শরিয়তি বিধান: কী বলছে হাদিস? · খাড়া চড়াই ও ঝুঁকিপূর্ণ বাঁক: কেওক্রাডংয়ে বাইক রাইডে যেসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে! · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু: আসন বৃদ্ধি পেয়ে ১,৮৪৮, জিপিএ শর্ত শিথিল! · ঢাকা ও চট্টগ্রামে সবচেয়ে বেশি মৃ*ত্যু: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ঝরল আরও ৯ প্রা*ণ ! · উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা: এয়ারপোর্ট এপিবিএনের অভিযানে আটক ৩ ! · ৭৫তম মিস ইউনিভার্সে বাংলার ঐতিহ্য: খাদির শাড়ি, শাপলার নকশা ও সাবেকি গয়নায় মঞ্চে মাহি!
ইসলামি বিশ্ব

ধূমপানের দুর্গন্ধ নিয়ে নামাজ ও মসজিদে প্রবেশের শরিয়তি বিধান: কী বলছে হাদিস?

ধূমপানের দুর্গন্ধ নিয়ে নামাজ ও মসজিদে প্রবেশের শরিয়তি বিধান: কী বলছে হাদিস?

ইসলামিক ডেস্ক|জনতার দেশঃ

পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে নামাজ আদায় করা আবশ্যক। অপবিত্রতার সঙ্গে নামাজ কবুল করেন না আল্লাহ তায়ালা। কোনো ধরনের দুর্গন্ধ নিয়ে নামাজ পড়া মাকরুহ। এতে পাশে থাকা অন্য মুসল্লিদের কষ্ট হয় এবং নিজের নামাজের মনোযোগেও ব্যাঘাত ঘটে।

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন জিনিসের ব্যবহার শরীয়তে নিষিদ্ধ। ধূমপানও এমন জিনিসের অন্তর্ভুক্ত হওয়ায় ধূমপান নিষেধ। আর দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে মসজিদে প্রবেশের অনুমতি নেই। এতে ফেরেশতা ও মুসল্লি সবার কষ্ট হয়।

ধূমপান করে মসজিদে প্রবেশে শরীয়তের নিষেধাজ্ঞা সত্ত্বেও যদি কেউ ধূমপান করে, তাহলে মুখ খুব পরিষ্কার করে মসজিদে আসতে হবে, অন্যথায় মুসল্লি এবং ফেরেশতাদের কষ্ট দেওয়ার কারণে গুনাহগার হবে।

দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশের বিষয়ে বিখ্যাত সাহাবি আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসুলের (সা.) সামনে রসুন এবং পেঁয়াজ সম্পর্কে আলোচনা করা হলো। সাহাবিরা বললেন, ইয়া রাসুলাল্লাহ! এ দুটির মধ্যে রসুনে তেজ বা ঝাঁঝ বেশি, আপনি কি একে হারাম মনে করেন? তখন নবী (সা.) বললেন, তোমরা তা খাবে, কিন্তু যে ব্যক্তি তা খাবে, এর দুর্গন্ধ দূর না হওয়া পর্যন্ত সে যেন মসজিদে না আসে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৭৮০)

আরেক হাদিসে হজরত মুগীরা ইবন শুবা (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি রসুন খাওয়ার পর মসজিদে গমন করি যেখানে রাসুল (সা.) সালাত আদায় করতেন। এ সময় এক রাকাত নামাজ শেষ হয়েছিল। যখনই আমি মসজিদে প্রবেশ করি, তখনই রাসুল (সা.) রসুনের গন্ধ পান।

রাসুল (সা.) সালাত আদায় শেষে বললেন, যে ব্যক্তি এ গাছ (পেঁয়াজ, রসুন) থেকে কিছু খাবে, সে যেন ততক্ষণ আমাদের কাছে না আসে, যতক্ষণ না সে দুর্গন্ধ দূর হয়ে যায়... (সুনানে আবূ দাউদ, হাদিস: ৩৭৮৩)

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: ইসলামি বিশ্ব দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ