সোমবার, 23 নভেম্বর 2026 · 19:09
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
বিশ্ব বিখ্যাত নিউরো সায়েন্টিস্ট আফিয়া সিদ্দিকা এবং ইসলামের প্রকৃত দর্শন। · কলাপাড়ায় সাশ্রয়ী বাজার কার্যক্রম শুরু, প্রথম দিনেই সুবিধা পেলেন ২৫০ কার্ডধারী! · জনপ্রিয় স্পট ছেড়ে অফবিট গন্তব্যে পর্যটকেরা, বাড়ছে অ্যাডভেঞ্চার ও লম্বা ছুটির ঝোঁক! · তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার! · ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল! · দেশে অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু, ই-প্রেসক্রিপশনের উদ্যোগ! · নভেম্বরের শেষেই বিয়ের পিঁড়িতে মিমি? আলোচনায় অভিনেত্রী ও তাঁর ক্যারিয়ার! · দক্ষিণ কোরিয়ার দেগুতে ৩২ বাংলাদেশিকে ই-পাসপোর্ট সেবা দিল দূতাবাস!
ক্রাইম ডায়েরি

তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার!

তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য  ইসলাম উদ্দিন গ্রেপ্তার!

আমির হোসেন সুনামগঞ্জ প্রতিনিধি

‎সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজাসহ ইসলাম উদ্দিন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ইসলাম উদ্দিন উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের মৃত ইস্কান্দার ফকিরের ছেলে এবং উপজেলার গাঁজা ও ভারতীয় নাছির উদ্দিন বিড়ি সিন্ডিকেটের অন্যতম সদস্য বলে জানিয়েছে পুলিশ।

‎

‎​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা এস আই সাদেকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল কামড়াবন্দ গ্রামে ইসলাম উদ্দিনের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়, ইসলাম উদ্দিনসহ ৫/৭ জনের একটি প্রভাবশালী সিন্ডিকেট গত ৪/৫ মাস ধরে ভারতীয় নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের আড়ালে তাহিরপুর উপজেলায় মদ, গাঁজা ও ইয়াবার পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে।

‎

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, আটককৃত ইসলাম উদ্দিনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

টপিক: ক্রাইম ডায়েরি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ