সোমবার, 23 নভেম্বর 2026 · 17:44
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
দক্ষিণ কোরিয়ার দেগুতে ৩২ বাংলাদেশিকে ই-পাসপোর্ট সেবা দিল দূতাবাস! · কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে ইনুসহ ১০ আসামি, অব্যাহতির আবেদনে শুনানি আজ! · এআইয়ের উন্নয়নের গতি নিয়ন্ত্রণে ‘পারপ্লেক্সিটি’ মাপকাঠির প্রস্তাব ওপেনএআইয়ের! · পৃথিবীর কক্ষপথে নতুন ‘ক্ষুদ্র চাঁদ’, ডিসেম্বরের শুরুতে বিদায় নেবে ‘২০২৬ কিউকিউ৮’ ! · শাহজালাল বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার: ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ! · মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে ভিন্ন সাজ মাহির, নেটমাধ্যমে প্রশংসা! · টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক! · বাংলা গদ্যের বিকাশে সংবাদপত্র ও সাময়িকপত্রের অবদান অনস্বীকার্য!
প্রবাস বার্তা

দক্ষিণ কোরিয়ার দেগুতে ৩২ বাংলাদেশিকে ই-পাসপোর্ট সেবা দিল দূতাবাস!

দক্ষিণ কোরিয়ার দেগুতে ৩২ বাংলাদেশিকে ই-পাসপোর্ট সেবা দিল দূতাবাস!

প্রবাস ডেস্ক|জনতার দেশঃ

দক্ষিণ কোরিয়ার দেগু শহর ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা দিতে দুই দিনব্যাপী ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ দূতাবাস, সিউল।

গত ২১ ও ২২ নভেম্বর দেগু মেট্রোপলিটন সিটি সেন্টারে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের কনস্যুলার সেবা দেওয়া হয়। এর মধ্যে ৩২ জনের ই-পাসপোর্ট এনরোলমেন্ট, একটি এনআরভি এবং দুটি কনস্যুলার সত্যায়ন সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি সেবাপ্রত্যাশীদের কনস্যুলার সেবা সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ ও তথ্য দেওয়া হয়।

দক্ষিণ কোরিয়ার বিভিন্ন দূরবর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কাছে কনস্যুলার সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দূতাবাসের এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

প্রবাসীদের সেবায় বাংলাদেশ দূতাবাস, সিউল আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: প্রবাস বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ