সোমবার, 23 নভেম্বর 2026 · 15:23
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে ভিন্ন সাজ মাহির, নেটমাধ্যমে প্রশংসা! · টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক! · বাংলা গদ্যের বিকাশে সংবাদপত্র ও সাময়িকপত্রের অবদান অনস্বীকার্য! · তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের আমন্ত্রণ পেল বাংলাদেশ: সিদ্ধান্ত নেবে বাফুফে! · অ্যানফিল্ডে ইউনাইটেডের ৪-০ গোলে হার, শুরুতেই ধাক্কা খেলেন কোচ পচেত্তিনো ! · ইন্ট্রো (Intro) কী? ইন্ট্রো হলো একটি সংবাদের সূচনা বা প্রথম অনুচ্ছেদ, যেখানে পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষেপে তুলে ধরা হয়। · বৈরী আবহাওয়ায় উৎপাদন কমার শঙ্কা: ভারতসহ এশিয়ায় দেড়-দুই বছরের সর্বোচ্চে চালের রফতানি মূল্য! · ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ১৬ জেলায় ২৩ হাজার হেক্টর ফসল আক্রান্ত: ডিএই!
বিনোদন

মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে ভিন্ন সাজ মাহির, নেটমাধ্যমে প্রশংসা!

মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে ভিন্ন সাজ মাহির, নেটমাধ্যমে প্রশংসা!

বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

চাইলেই অন্যদের মতো একই পথে হাঁটতে পারতেন সামিরা খান মাহি। তবে তা করলেন না। স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের অন্যতম চ্যালেঞ্জিং একটি পর্ব; যেখানে বোল্ড অবতারে প্রতিযোগীরা নিজেদেরকে উপস্থাপন করেন; বিশেষভাবে পরেন বিকিনি। তবে মাহি হাঁটলেন অন্য পথে; বেঁছে নিলেন ভিন্ন সাজ। পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাকে তার উপস্থিতি আলাদাভাবে নজর কেড়েছে; যা রীতিমতো প্রশংসা কুড়াচ্ছে নেটমাধ্যমে।

বাকিদের বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে অংশ নিতে দেখা গেলেও মাহিকে দেখা গেছে ফুলহাতার পোশাকের এই ব্যতিক্রম লুকে। এর সঙ্গে ছিল নীল রঙের লম্বা কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পুরো আয়োজনের সঙ্গে মিল রেখে তার পোশাক ও উপস্থাপনায় ছিল ভিন্নতা।

স্থানীয় সময় রোববার রাতে এই পর্বের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করেন মাহি। নিজের একটি পোস্টে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন তিনি।

মাহির এই উপস্থিতি নিয়ে প্রশংসা সামাজিক মাধ্যমে। একজন লিখেছেন, বিকিনি ছাড়াও বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। মাহির ছবির মন্তব্যের ঘরেও দেখা গেছে প্রশংসা। একজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।

এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বে ভিন্নভাবে বাংলাদেশকে তুলে ধরেছিলেন সামিরা খান মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে উপস্থাপন করেন তিনি। পোশাকের মধ্য দিয়ে মাতৃত্বের বার্তাও দেন তিনি।

উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং তার মাথায় পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।
টপিক: বিনোদন দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ