সোমবার, 23 নভেম্বর 2026 · 03:09
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
হালুয়াঘাটের সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী এলাকা পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ! · কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ! · ধূমপানের দুর্গন্ধ নিয়ে নামাজ ও মসজিদে প্রবেশের শরিয়তি বিধান: কী বলছে হাদিস? · খাড়া চড়াই ও ঝুঁকিপূর্ণ বাঁক: কেওক্রাডংয়ে বাইক রাইডে যেসব কারণে দুর্ঘটনা ঘটতে পারে! · জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু: আসন বৃদ্ধি পেয়ে ১,৮৪৮, জিপিএ শর্ত শিথিল! · ঢাকা ও চট্টগ্রামে সবচেয়ে বেশি মৃ*ত্যু: হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ঝরল আরও ৯ প্রা*ণ ! · উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা: এয়ারপোর্ট এপিবিএনের অভিযানে আটক ৩ ! · ৭৫তম মিস ইউনিভার্সে বাংলার ঐতিহ্য: খাদির শাড়ি, শাপলার নকশা ও সাবেকি গয়নায় মঞ্চে মাহি!
বিনোদন

সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে সাড়া, দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক!

সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে সাড়া, দীর্ঘ বিরতির পর মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক!
বিনোদন ডেস্ক|জনতার দেশঃ

দীর্ঘদিন পর মঞ্চে ফিরেছেন অলকা ইয়াগনিক। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত মানুষের মনে সমান জায়গা রয়েছে তার। তবে ২০২৪ সালে অলকা ইয়াগনিক জানিয়েছিলেন, তিনি নিজের শ্রবণশক্তি হারিয়েছেন। সেই কারণে বন্ধ হয়ে যায় তার সুরের সফরও।

বিরল এক স্নায়ুরোগে আক্রান্ত অলকা ইয়াগনিক, যার জন্য কানে শুনতে পাচ্ছিলেন না তিনি। ইনস্টাগ্রামে সকলের উদ্দেশে এই সমস্যার কথা জানিয়েছিলেন গায়িকা।

সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে, একটি অনুষ্ঠানের। অনুষ্ঠানের নাম থাকবে, ‘কেয়া জমানা থা’। আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ের বসবে এই সুরের আসর। আর সেই অনুষ্ঠানে অলকাকে আমন্ত্রণ জানাতে নিজেই তার বাড়িতে হাজির হয়েছিলেন সুভাষ। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন সঙ্গীতশিল্পী, এমনটাই জানা যাচ্ছে।

সুভাষ ঘাই নিজেই এই ক্লিপিংস পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে রাজি হয়েছেন অলকা ইয়াগনিক এবং তিনি হাসিমুখে আমন্ত্রণ গ্রহণ করেছেন। সুতরাং প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে আবার মঞ্চ মাতাতে দেখা যাবে অলকা ইয়াগনিককে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সদ্যই পদ্মভূষণ সম্মান গ্রহণ করেন অলকা ইয়াগনিক। সোশ্যাল মিডিয়ায় এই সম্মান গ্রহণ করার পরে অলকা ইয়াগনিক লিখেছিলেন, গত দুই বছর ধরে তিনি ইচ্ছাকৃতভাবেই জনজীবন ও প্রচারের আলো থেকে দূরে রয়েছেন।

তিনি লেখেন, ‘গত দুই বছর আমি জনসমক্ষে খুব কম এসেছি। আমার স্বাস্থ্য নিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থন আমাকে শক্তি দিয়েছে।’

২০২৫ সালে অলকা ইয়াগনিক প্রথম জানান যে তিনি ভাইরাল সংক্রমণের কারণে হওয়া বিরল ‘সেন্সোরিনিউরাল নার্ভ হিয়ারিং লস’ -এ আক্রান্ত হয়েছেন।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: বিনোদন দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ