বিনোদন ডেক্স |জনতার ডেস্কঃ
ঢাকার লাজুক মেয়ে ঝর্ণা বসাক থেকে শবনম আজ কিংবদন্তী। বেগম রোকেয়ার পাশে ছিলো সাখাওয়াত, তেমনি শবনমের ছিলো রবিন ঘোষ। রবিন ঘোষ ছাড়া শবনম একা এই খ্যাতির উচ্ছাসনে অধিষ্ঠিত হতে পারতেন না। ভিন্ন ধর্মের এই দম্পতি পাকিস্তানের বিভিন্ন দূর্বোদ্ধ আঞ্চলিক ভাষা শিখে অভিনয় জগতে মেগাস্টার হতে পেরেছিলেন। চলচ্চিত্র ও সংগীত জগতের দুই কিংবদন্তি ব্যক্তিত্ব চিত্রনায়িকা শবনম ও সংগীতশিল্পী রুনা লায়লা এবং সুরকার রবিন ঘোষ ও সংগীত শিল্পী বশির আহমদের অনেক সুখ-দূঃখের স্মৃতি আছে পাকিস্তানের সিনেমা জগতে। নতুনরা জানে না এদের প্রতিষ্ঠার পেছনে আছে অনেক ত্যাগের গল্প।
প্রয়াত সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার বশির আহমেদের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার ১৮ নভেম্বর, ২০২৬খ্রি. বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজীবন সম্মাননা পেয়েছেন। ফেরদৌসী রহমান ও রুনা লায়লার গাওয়া অনেক গানে ঠোট মিলিয়ে অভিনয় করেছেন শবনম। তেমনি রবিন ঘোষের সুরকরা বশির আহমদের গাওয়া গানগুলোতে অভিনয় করেছেন নায়ক রহমান, রাজ্জাকসহ অনেকে। এনারাই ঢাকা চলচ্চিত্রের ইতিহাস।
ঢাকার বাঙালি লাজুক মেয়ে ঝর্ণা বসাক থেকে শবনম হয়ে পাকিস্তানের অন্তত ১৫২ উর্দু সঙ্গে ৪ টি পাঞ্জাবি সিনেমার নায়িকা৷ পাকিস্তানের সর্বকালের সেরা অভিনেত্রী নিগার পুরস্কারসহ সেরা নায়িকার স্বীকৃতি পেয়েছেন ১৩ বার যা পাকিস্তানে কোনও উর্দ্দুভাষী নায়িকা এতবার পাননি৷ ষাটের দশকের পাকিস্তান থেকে আশির দশকের বাংলাদেশ, দুটো দেশের রাজনৈতিক সম্পর্ক চরম তিক্ততার মাঝেও, শবনম ভালোবাসা কুড়িয়েছেন দুই দেশের শ্রোতা দর্শকদের।পূর্ব-পাকিস্তানে ঢাকার এক ফুটবল রেফারি ননী বসাকের মেয়ে এই ঝর্ণা বসাক পরিচালক এহতেশামের হাত ধরে হোয়ে উঠেন ‘শবনম’৷ পূর্ব-পাকিস্তান থেকে বাংলাদেশ অন্য বাঙালি অভিনেত্রীরা ববিতা (অশনি সঙ্কেত), চম্পা (পদ্মা নদীর মাঝি), শাবানা (শক্রু, হিন্দি ছবি রাজেশ খান্নার সঙ্গে), রোজিনা (অন্যায় অবিচার, মিঠুনের সাথে), সুচন্দা (বেহুলা), অঞ্জু ঘোষ (বেদের মেয়ে জ্যোত্স্না) এবং সম্প্রতি জয়া আহসান ও ফেরদৌস এরা ভারতে তথা পশ্চিম বাংলায় পরিচিতি পেলেও ঝর্না বসাক বা শবনম একেবারেই অপরিচিত মুখ।৷ এই নামটি বাংলাদেশের নতুন প্রজন্ম বা পশ্চিমবাংলার সিনেমামোদী দর্শকের কাছে একেবারেই অজানা, অচেনা।
এহতেশাম, ঢাকা সিনেমার আইকন, মাইল ফলক বলা হয়। ব্রিটিশ ভারতের ক্যাপ্টেন থেকে চলচ্চিত্র নির্মাতা এহতেশাম ১৯২৬ সালের ১২ অক্টোবর পুরান ঢাকার বংশালে জন্মগ্রহণ করেন। ঢাকায় এফডিসি প্রতিষ্ঠিত হলে তিনি রাজধানীর বুকে (১৯৬০), তালাশ, চান্দা (১৯৬২) সিনেমায় শবনমকেই নায়িকা কাস্ট করেছিলেন। হারানো দিন সিনেমায় রহমান শবনম জুটি সবার দৃষ্টি কাঁড়ে।
১৯৬০ সালে এহতেশাম নির্মাণ করেন সামাজিক সিনেমা রাজধানীর বুকে। এই ছবির ‘তোমারে লেগেছে এত যে ভালো’ গানটিতে কন্ঠ দিয়েছেন ভারতের বিখ্যাত শিল্পি তালাত মাহমুদ, গানটি লিখে দেন ঢাবির এফ আর হলের বাংলার ছাত্র কেজি মোস্তফা। আর এই গানটির সুর করেই বিখ্যাত হন রবিন ঘোষ। লখনৌ এর গজল শিল্পি তালাত মাহমুদ ব্যক্তিগত কাজে এসেছিলেন ঢাকায়. সেই সুযোগটি কাজে লাগিয়ে এহতেশাম তার সিনেমা রাজধানীর বুকে এর জন্য এই গানটি রেকর্ড করিয়ে নেন শিল্পির কন্ঠে। আর সেটিই হয়ে যায় ইতিহাস।
১৯৬২ সালে করাচির নিশাত সিনেমা হলে ঝর্ণার প্রথম উর্দু সিনেমা ‘চান্দা’ মুক্তি পায়৷ এখানেই পরিচালক এহতেশাম ঝর্ণার নাম বদলে রাখলেন ‘শবনম’৷ সিনেমাটা সুপারহিট হলে সব মনোযোগ কেড়ে নেন শবনম৷ ১৯৬৮ সালে পাকিস্তানের ‘চকোলেট হিরো’ ওয়াহিদ মুরাদ পাকিস্তানের ফিল্ম ইন্ড্রাস্ট্রির সঙ্গে সরাসরি প্রথম পরিচয় করিয়ে দেন ঝর্ণার, সাথে তাঁর স্বামী রবীন ঘোষ৷ ‘সমন্দত’ সিনেমায় প্রথম পাক যাত্রা শুরু তাঁর৷ ১৯৭১খ্রিঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেক আগে থেকেই রবীন ও ঝর্ণা করাচিতে ডেরা বেঁধেছিলেন, এরপর লাহোরে৷ পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়ে গিয়েছে তখনও পাকিস্তানে ঢাকার বাঙালি মেয়ে শবনম-নাদিমের জুটি ভারতের রাজ কাপুর-নার্গিস, ধর্মেন্দ্র-হেমা মালিনী, উত্তম কুমার-সুচিত্রা সেনের মতো জনপ্রিয়তার কোন অংশে কম ছিলো না, বরং ছিলো তুঙ্গে৷ শবমন-নাদিমের ‘আয়না’ পাক বক্স অফিসে সব রকম রেকর্ড ভেঙে ‘ক্রাউন জুবিলি’ টানা ৪০১ সপ্তাহ চলেছিলো। করাচির দুটো সিনেমা হলে টানা ৪৮ সপ্তাহ। , ১৯৭৭ সালে এক বাঙালি অভিনেত্রীকে নায়িকা করে নির্মিত এই সিনেমাটি চলেছে চিনেও৷ পাকিস্তানে ১২টি পুরস্কার জিতে ফেলেছে একাই। এই সিনেমায় মেহদি হাসানের কন্ঠে ‘মুঝে দিল সে না ভুলানা’ পাকিস্তানের জাতীয় সঙ্গীতে পরিনত হয়ে গিয়েছিলো সে সময়৷ মেহেদী হাসান তখন মৃত্যুশয্যায়, তাঁকে দেখতে গিয়েছিলেন বাঙালি অভিনেত্রী শবনম । দেখে উদ্ভাসিত হয়ে উঠেছিল পক্ষাঘাতগ্রস্ত গজল সম্রাটের মুখ৷ বহুদিনের চেনা ওই মুখ তিনি ভোলেননি। মেহদি হাসানের মৃত্যুর আগের দিন শবমন যখন পাকিস্তানে গিয়ে তাঁর হাতে ফুল দিলেন, তখনও পাক টিভিতে ব্যাকগ্রাউন্ডে বেজেছে এই গানটি ‘মুঝে দিল সে না ভুলানা’৷
বাঙালি মেয়ে শবনমের অভিনয় প্রতিভা এবং বৈচিত্র্যে এখনও পাকিস্তানের লোকেরা ভোলেন না। শবনম বাংলাদেশে ফিরে আসার পরেও তাঁর অভিনিত অনেক সিনেমা রিলিজ হয় পাকিস্তানে৷ পাকিস্তানের মাটিতে থেকে শবনম টক্কর দিয়েছেন বলিউডের সিনেমাগুলোর সাথে। ঝর্ণা বসাকের প্রেরনার মূল শক্তি ছিলেন স্বামী রবিন ঘোষ৷ তিনি নিজেও পাকিস্তানের মাটিতে হয়ে উঠেন বিখ্যাত সুরকার৷ পাক সঙ্গীত জগতের লোকেরা তাকেও এক নামে চেনে৷ ‘আয়না’র গানগুলো রবীনের সুর করা৷ পাঁচের দশকে ঢাকা রেডিওতে রবীন মিউজিক প্রডিউসার ছিলেন। রেডিওর এক বন্ধুর বোনই ঝর্ণা৷ প্রথমে প্রেম এবং পরে বিয়ে৷ রবীন ছিলেন বাঙালি খ্রিস্টান৷ ঝর্ণারা বাঙালি। রবীন ঘোষ ২০১৬ এর ফেব্রুয়ারিতে ঢাকায় প্রয়াত হন৷ এই দম্পতির ধর্মীয় পরিচয় দেশে বা বিদেশে বিশেষ করে পাকিস্তানের মতো ভিন্ন শিল্প সংস্কৃতি বা রাজনীতির কাছেও কোন বাধা হয়ে দাড়ায়নি। সীমান্তের কাঁটাতারের বেড়া কিংবা ভিন্ন ভাষা তাঁর সাফল্যে বাধা হতে পারেনি। আন্তর্জাতিক সীমানার বাধা পেরিয়ে তিনিই প্রথম বাঙালি সুপারস্টার৷ বাংলাদেশে ফিরে আসার পরেও শবনম ও রবিন ঘোষ পাকিস্তান সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে আমন্ত্রিত হয়ে সেদেশে গেছেন কয়েকবার। শবনম, ফেরদৌসী রহমান ও রুনা লায়লা আপনারা দীর্ঘজীবী হোন।
তথ্য ঋণঃ
#রেজাউল করিম মুকুল।
ছবিঃ
# সংগৃহিত।
