সোমবার, 23 নভেম্বর 2026 · 15:11
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক! · বাংলা গদ্যের বিকাশে সংবাদপত্র ও সাময়িকপত্রের অবদান অনস্বীকার্য! · তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের আমন্ত্রণ পেল বাংলাদেশ: সিদ্ধান্ত নেবে বাফুফে! · অ্যানফিল্ডে ইউনাইটেডের ৪-০ গোলে হার, শুরুতেই ধাক্কা খেলেন কোচ পচেত্তিনো ! · ইন্ট্রো (Intro) কী? ইন্ট্রো হলো একটি সংবাদের সূচনা বা প্রথম অনুচ্ছেদ, যেখানে পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষেপে তুলে ধরা হয়। · বৈরী আবহাওয়ায় উৎপাদন কমার শঙ্কা: ভারতসহ এশিয়ায় দেড়-দুই বছরের সর্বোচ্চে চালের রফতানি মূল্য! · ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে ১৬ জেলায় ২৩ হাজার হেক্টর ফসল আক্রান্ত: ডিএই! · কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিক প্রবেশ করতে পারবেন না শিক্ষা প্রতিমন্ত্রীর এমন বক্তব্য কতটা যুক্তিসংগত?
মতামত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিক প্রবেশ করতে পারবেন না শিক্ষা প্রতিমন্ত্রীর এমন বক্তব্য কতটা যুক্তিসংগত?

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে সাংবাদিক প্রবেশ করতে পারবেন   না শিক্ষা প্রতিমন্ত্রীর এমন বক্তব্য কতটা যুক্তিসংগত?

তানজিলা আকতারঃ

শিক্ষাপ্রতিষ্ঠান কোনো সাধারণ স্থান নয়। এখানে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা এবং শিক্ষার পরিবেশ রক্ষার বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখতে হবে। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের নিয়মকানুন ও নিরাপত্তাব্যবস্থা থাকাটা অযৌক্তিক নয়।

কিন্তু প্রশ্ন হচ্ছে, সাংবাদিকরা কি কেবল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সংবাদ সংগ্রহ করবেন? কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থীদের ওপর নির্যাতন, ভর্তি বাণিজ্য, শিক্ষক সংকট কিংবা প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগ উঠলে সাংবাদিকরা কি প্রথমে অভিযুক্ত কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষায় বসে থাকবেন?

মনে রাখতে হবে, সাংবাদিকের কাজ কারও অনুমতি নিয়ে প্রশংসা করা নয়; বরং জনস্বার্থ সংশ্লিষ্ট সত্য ও তথ্য জনগণের সামনে তুলে ধরা।

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট নীতিমালা করা যেতে পারে। পরিচয় যাচাই, প্রবেশের নিয়ম এবং সংরক্ষিত এলাকায় নিয়ন্ত্রণও থাকতে পারে। কিন্তু সেই নিয়ম যেন সংবাদ সংগ্রহের স্বাধীনতা খর্ব করার হাতিয়ার না হয়ে ওঠে।

শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকতে পারে, কিন্তু জনস্বার্থে সংবাদ প্রকাশের অধিকার কোনো ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করতে পারে না।

শিক্ষার্থীদের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিও গুরুত্বপূর্ণ।

আমরা জানতে চাই নিরাপত্তার নামে সাংবাদিকদের প্রবেশ সীমিত করা হলে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির খবর জনগণের সামনে আসবে কীভাবে?

সাংবাদিকদের জন্য বাধা নয়, প্রয়োজন দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ ও সুস্পষ্ট নীতিমালা।

নোটঃ

তানজিলা একজন সাংবাদিক ও মানবাধিকার উন্নয়ন কর্মি।

টপিক: মতামত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ