রবিবার, 22 নভেম্বর 2026 · 02:50
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
গোপালপুরে প্রান্তিক মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প! · কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু"! · রক্তক্ষয়ী সংগ্রাম ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ: তারা এক ব্যতিক্রম সহযোদ্ধা! · হালাল ও হারামের বিধান: যে ছয় শ্রেণির খাবার গ্রহণ ইসলামে নিষিদ্ধ ও জরুরি ব্যতিক্রমসমূহ! · চট্টগ্রাম থেকে কক্সবাজার: কম খরচে সৈকত ও মেরিন ড্রাইভ ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইড! · বিবিএ ভর্তি ও ক্যারিয়ার গাইড: বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য করণীয় ও সুযোগ! · কর্নিয়া প্রতিস্থাপনে নতুন প্রযুক্তি: জটিলতা কমিয়ে দৃষ্টিশক্তি ফেরাতে আংশিক প্রতিস্থাপনের ব্যবহার বাড়ছে! · কমলাপুর থেকে জুরাইন রেলপথ ঘিরে ছয়টি মাদক স্পট: নিয়ন্ত্রক বদল হলেও থামছে না কারবার!
মতামত

আওয়ামী লীগকে ঠেকানোর আন্দোলন যদি করতে হয়, তাহলে শুধু সাধারণ মানুষের সন্তানরাই কেন রাজপথে থাকবে? এমপি-মন্ত্রীদের সন্তানদেরও রাজপথে নামতে হবে--ছাত্র অধিকার পরিষদ নেতা জাবের!

আওয়ামী লীগকে ঠেকানোর আন্দোলন যদি করতে হয়, তাহলে শুধু সাধারণ মানুষের সন্তানরাই কেন রাজপথে থাকবে? এমপি-মন্ত্রীদের সন্তানদেরও রাজপথে নামতে হবে--ছাত্র অধিকার পরিষদ নেতা জাবের!

ইয়াসির আরাফাতঃ

এই একটি বক্তব্য দিয়েই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ছাত্র অধিকার পরিষদের নেতা জাবের।

তিনি সরাসরি তারেক রহমান, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের এমপি-মন্ত্রীদের সন্তানদের আগামী ডিসেম্বরে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন।


এমনকি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে জাবেরের বক্তব্য আরও স্পষ্ট, "আপনার মেয়ে জুলাইয়ের আন্দোলনে রাজপথে ছিলেন না, বর্তমানে জাতিসংঘে কাজ করছেন। তাঁকেও রাজপথে নামতে বলুন। তাঁর নেতৃত্বেই আওয়ামী লীগবিরোধী আন্দোলন হোক!


রাজনৈতিক আন্দোলনের ডাক আসবে, রাজপথ উত্তপ্ত হবে, সংঘর্ষ-গ্রেপ্তার কিংবা প্রাণহানির ঝুঁকি থাকবে, আর সেই ঝুঁকি ও ত্যাগের বোঝা শুধু সাধারণ পরিবারের সন্তানরাই বহন করবে এ কেমন রাজনীতি?


যাঁরা ক্ষমতায় আছেন, যাঁরা আন্দোলনের ডাক দিচ্ছেন, তাঁদের সন্তানরা কেন সেই আন্দোলনের ঝুঁকির বাইরে থাকবে?


সাধারণ মানুষের সন্তানরা রাজপথে র%ক্ত দেবে, আর ক্ষমতাবানদের সন্তানরা নিরাপদে বিদেশে বিলাসী জীবন কাটাবে৷ রাজনীতির এই দ্বিমুখী বাস্তবতাকেই প্রশ্নবিদ্ধ করেছেন জাবের।


জাবেরের কথার সাথে আপনিও একমত?


বি.দ্র.

এই পেজে যে কেউ যে কোন বিষয়ে গ্রহণযোগ্য, আদর্শিক, সুচিন্তিত মতামত পাঠাতে পারবেন।পাঠকের কথা চিন্তা করে " দৈনিক জনতার দেশ " মুক্ত কলাম এবং মতামত সবার জন্য উন্মুক্ত রেখেছে।



টপিক: মতামত দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ