মঙ্গলবার, 24 নভেম্বর 2026 · 03:13
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
সেন্টমার্টিনে হাঙর-শাপলাপাতা মাছসহ ২০ জেলে আটক, প্রধান মাঝির কারাদণ্ড! · ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা! · বিশ্ববিখ্যাত নিউরো সায়েন্টিস্ট ড.আফিয়া সিদ্দিকা ও তাঁর ইসলামি দর্শন! · কলাপাড়ায় সাশ্রয়ী বাজার কার্যক্রম শুরু, প্রথম দিনেই সুবিধা পেলেন ২৫০ কার্ডধারী! · জনপ্রিয় স্পট ছেড়ে অফবিট গন্তব্যে পর্যটকেরা, বাড়ছে অ্যাডভেঞ্চার ও লম্বা ছুটির ঝোঁক! · তাহিরপুর ৪৪ কেজি গাঁজাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রেপ্তার! · ভাঙ্গুড়ায় জমজমাট নারী ফুটবল টুর্নামেন্ট, মাঠজুড়ে দর্শকের ঢল! · দেশে অ্যান্টিবায়োটিক অকার্যকারিতায় বছরে সোয়া লাখ মৃত্যু, ই-প্রেসক্রিপশনের উদ্যোগ!
প্রবাস বার্তা

বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করা এবং কর্মানুমতির (ওয়ার্ক পারমিট) অপব্যবহারের অভিযোগে মালেশিয়ায় ১৫২ জন বাংলাদেশি সহ ৪৮৯ জন বিদেশি নাগরিক আটক করেছে কুয়ালালামপুর পুলিশ!

বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করা এবং কর্মানুমতির (ওয়ার্ক পারমিট) অপব্যবহারের অভিযোগে মালেশিয়ায় ১৫২ জন বাংলাদেশি সহ ৪৮৯ জন বিদেশি নাগরিক আটক করেছে কুয়ালালামপুর পুলিশ!

আন্তর্জাতিক ডেস্ক |জনতার দেশঃ মালেশিয়ার সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকার ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথ অভিযান চালিয়ে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘণ্টার এ অভিযানে মোট ৮৩১ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়।মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুকলোকমান এফেন্দি রামলি জানান, বৈধ কাগজপত্র নথাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করা এবং কর্মানুমতির (ওয়ার্ক পারমিট) অপব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয়েছে।তিনি জানান, অভিযানে কর্মানুমতির শর্ত ভঙ্গের বেশ কিছু ঘটনাও ধরা পড়েছে। এর মধ্যে নির্মাণ খাতে কাজের অনুমতি নিয়ে রেস্তোরাঁয় কাজ করার মতো অনিয়ম রয়েছে।আটক ৪৮৯ জনের মধ্যে ৮৪ জন নারী।বাংলাদেশ ছাড়াও নেপাল, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন তাদের মধ্যে। অভিবাসন বিভাগের এ যৌথ অভিযানে বিভিন্ন সংস্থার মোট ২৫৪ জন সদস্য অংশ নেন।অভিযানচলাকালেঅনিয়মেরদায়েমালয়েশিয়ার কোম্পানি কমিশন ছয়টিবাণিজ্যিকেপ্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ রিঙ্গিত জরিমানা করেছে। এ ছাড়া পাঁচটি প্রতিষ্ঠানকে তলব নোটিশ দেওয়া হয়েছে। আটক অভিবাসীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিয়েহ আটককেন্দ্রে পাঠানো হয়েছে।উল্লেখ্য, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মালয়েশিয়ায় চলমান অভিযানের অংশ হিসেবে গত ১৮ থেকে ২০ নভেম্বর দেশজুড়ে ৩৪টি কারখানায় পৃথক অভিযান চালানো হয়। ওই অভিযানে আরও ৫১৯ জন অভিবাসীকে আটক করেছিল দেশটির কর্তৃপক্ষ।

তথ্য সূত্রঃ

# গণমাধ্যম।

ছবিঃ

# সংগৃহিত।






















টপিক: প্রবাস বার্তা দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ