সোমবার, 23 নভেম্বর 2026 · 16:07
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
শাহজালাল বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার: ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ! · মিস ইউনিভার্সের সুইমস্যুট পর্বে ভিন্ন সাজ মাহির, নেটমাধ্যমে প্রশংসা! · টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক! · বাংলা গদ্যের বিকাশে সংবাদপত্র ও সাময়িকপত্রের অবদান অনস্বীকার্য! · তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের আমন্ত্রণ পেল বাংলাদেশ: সিদ্ধান্ত নেবে বাফুফে! · অ্যানফিল্ডে ইউনাইটেডের ৪-০ গোলে হার, শুরুতেই ধাক্কা খেলেন কোচ পচেত্তিনো ! · ইন্ট্রো (Intro) কী? ইন্ট্রো হলো একটি সংবাদের সূচনা বা প্রথম অনুচ্ছেদ, যেখানে পুরো ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংক্ষেপে তুলে ধরা হয়। · বৈরী আবহাওয়ায় উৎপাদন কমার শঙ্কা: ভারতসহ এশিয়ায় দেড়-দুই বছরের সর্বোচ্চে চালের রফতানি মূল্য!
ক্রাইম ডায়েরি

শাহজালাল বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার: ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ!

শাহজালাল বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার: ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ!

ক্রাইম ডেস্ক|জনতার দেশঃ

ঢাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, তাকে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

জানা যায়, সুইডেন আসলাম থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। এরপর তিনি ইমিগ্রেশনে আসলে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়।

তথ্য: বিভিন্ন গণমাধ্যম

ছবিঃ

সংগৃহিত।

টপিক: ক্রাইম ডায়েরি দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ