নরসিংদী ব্যুরো থেকে তাসপিয়া নূরঃ
পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে দালাল চক্রের প্রতারণার শিকার হয়েছেন নরসিংদীর পাঁচ যুবক। প্রতারকরা তাদের পাসপোর্ট আটকে রেখে প্রায় ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়ে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেয়।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে দেশে ফেরার পর সন্দেহভাজন হিসেবে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
