বৃহস্পতিবার, 26 নভেম্বর 2026 · 19:14
সত্য ও ন্যায়ের পথে আপসহীনজনতার কণ্ঠস্বর, মানুষের খবর
সর্বশেষ
নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত! · যুগে যুগে দেশে দেশে ধর্ম বিস্তারের অজানা অধ্যায়! · নরসিংদীতে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী সফর, ইউএনও ফারজানা ইয়াসমিনের মানবিক উদ্যোগের প্রশংসা! · কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন! · নওগাঁ পুলিশ লাইন্সের ‘বাতিঘর’ লাইব্রেরি পরিদর্শনে রেঞ্জ ডিআইজি, প্রশংসা করলেন উদ্যোগের! · মানবাধিকার সুরক্ষা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বানে পাবনায় ডিফেন্ডার নেটওয়ার্কের সভা! · রংপুরে চারজনকে হত্যা মামলায় চার্জশিট দিল পুলিশ, আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ! · স্কুলছাত্র গালিবের মাকে নিয়োগপত্র দিলেন বগুড়া সিটি প্রশাসক!
জাতীয়

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ!

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ!

ডেস্ক রিপোর্ট|জনতার দেশঃ

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তান সফররত বাংলাদেশি সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা।

বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন- স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুম্মাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান এবং নিলোফার চৌধুরী।

বুধবার দিনগত রাত ১২টার পর পাকিস্তান সরকারের ফেসবুক পেজে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের সাক্ষাতের কিছু ছবি প্রকাশ করা হয়েছে।

পোস্টের প্রথম ছবিতে দেখা যায়, বাংলাদেশের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর সঙ্গে হাত মেলাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এরপর অন্য সদস্যদের সঙ্গে হাত মেলানোর ছবি পোস্ট করা হয়।

তথ্য: বিভিন্ন জাতীয় গণমাধ্যম

ছবিঃসংগৃহিত।


টপিক: জাতীয় দৈনিক জনতার দেশ বাংলাদেশ সংবাদ